Wednesday, March 4, 2026
19.9 C
Dhaka

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী ভোটার নিবন্ধন লাখ ছাড়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইন–ভিত্তিক নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগের অংশ হিসেবে “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী ভোটার।

ইসির কর্মকর্তারা জানান, অতীতে পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর না থাকায় এবার তথ্যপ্রযুক্তি–নির্ভর পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা সফলভাবেই বাস্তবায়ন হচ্ছে। প্রবাসী ভোটারদের কাছ থেকে ভালো সাড়া মিলছে বলেও জানান তারা।

গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২৩ ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা নিবন্ধনের সুযোগ পাবেন। এখনো তারা কতটা আগ্রহী হবেন, তা সময় এলেই বোঝা যাবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বিশ্বের বহু দেশে বর্তমানে এ নিবন্ধন কার্যক্রম চলছে। দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও বহু দেশ থেকে প্রবাসীরা এ নিবন্ধনে অংশ নিচ্ছেন।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোট প্রদানের পর তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবেন ভোটাররা।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে ৫০ লাখ প্রবাসী ভোটারকে টার্গেট করা হচ্ছে।

সিএ/আরএফ

spot_img

আরও পড়ুন

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...
spot_img

আরও পড়ুন

সদকাতুল ফিতর কেন আদায় করা জরুরি

ইসলামে আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটি রোজার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদুল ফিতরের আগে আদায় করতে হয়।...

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...
spot_img