Thursday, April 2, 2026
28 C
Dhaka

রোববার সারাদেশে মোবাইল ফোন মার্কেট বন্ধ থাকবে

ঢাকাসহ সারাদেশে রোববার (৩০ নভেম্বর) মোবাইল ফোনের সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

শনিবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমবিসিবি জানায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারের দাবিতে সারাদেশে মোবাইল মার্কেট বন্ধ রাখার এই কর্মসূচি পালন করা হবে। সংগঠনটি এই দিন রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করবে।

এমবিসিবি দাবি, মোবাইল ফোনের একচেটিয়া সিন্ডিকেটনীতি বন্ধ করতে হবে, ন্যায্য করনীতি নিশ্চিত করতে হবে এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে।

মোবাইল বিজনেস বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল বলেন, ‘আমরা বছরের পর বছর এই ব্যবসা করে আসছি। কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। সারাদেশে ২৫ হাজারের বেশি ব্যবসায়ী এই মোবাইল বিক্রি করছে। তাদের সঙ্গে কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে কয়েক লাখ মানুষ এই ব্যবসার ওপর নির্ভরশীল। এখন হুট করেই এই ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো, কী করব?’

তিনি আরও বলেন, ‘এই ব্যবসার সঙ্গে নানা খাতের মানুষ জড়িত। আমরা ব্যবসায়ীরা আছি, আমাদের কর্মচারী আছেন। ডিজিটাল প্রচারণার জন্য ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটারদের সহায়তা নিতে হয়। ব্যবসা বন্ধ হলে সবার ওপর প্রভাব পড়বে।’

আগামী ১৬ ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা তথা এনইআইআর চালুর ঘোষণা দিয়েছে বিটিআরসি। তবে এর কিছু শর্ত নিয়ে সাধারণ মোবাইল বিক্রেতাদের আপত্তি রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর অবশেষে এমবিসিবি রোববারের এই কর্মসূচি ঘোষণা করেছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

প্রশাসনের উদ্যোগে হাসপাতালে মা ও নবজাতক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে জন্ম...

বিদায়ী সংবর্ধনায় বিস্ফোরক মন্তব্য জেলা প্রশাসকের

ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান দাবি করেছেন,...

গ্রিসে পৌঁছেছেন বলে পরিবারকে ভুল তথ্য দেন দালাল

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া...

গাংনীতে আগুনে পুড়ে গেল প্রায় ১০০ বিঘা গমক্ষেত

মেহেরপুরের গাংনী উপজেলায় গম কাটার পর জমির নাড়া পরিষ্কার...

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও...

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি...

ফরিদপুরে ভুল করে বিষপান, প্রাণ হারালেন গৃহবধূ

ফরিদপুর সদর উপজেলায় অসুস্থতার ওষুধ মনে করে ঘাস মারার...

কালীগঞ্জে মাতাল চালকের বেপরোয়া চালনায় দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা...

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের...
spot_img

আরও পড়ুন

প্রশাসনের উদ্যোগে হাসপাতালে মা ও নবজাতক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। বৃহস্পতিবার ( ২ এপ্রিল) সকালে উপজেলার ছনকান্দা বাজার এলাকায় ওই নারী সন্তানের...

বিদায়ী সংবর্ধনায় বিস্ফোরক মন্তব্য জেলা প্রশাসকের

ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগে অনিয়মের বিষয়ে আপত্তি জানানোয় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...

গ্রিসে পৌঁছেছেন বলে পরিবারকে ভুল তথ্য দেন দালাল

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় মারা যাওয়া সুনামগঞ্জের তরুণ মহিবুর রহমানের (২০) মৃত্যুর খবর পরিবার থেকে দুই দিন গোপন রাখেন দালাল। যখন...

গাংনীতে আগুনে পুড়ে গেল প্রায় ১০০ বিঘা গমক্ষেত

মেহেরপুরের গাংনী উপজেলায় গম কাটার পর জমির নাড়া পরিষ্কার করতে আগুন ধরানোর ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে গেছে। বৃহস্পতিবার...
spot_img