Friday, June 5, 2026
29.9 C
Dhaka

৬২ বছরে বিয়ে করে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ

৬২ বছর বয়সে বিয়ে করে ইতিহাসে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ে করা দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি রেকর্ড গড়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ক্যানবেরায় ঘনিষ্ঠ পরিবেশে বিয়ে অনুষ্ঠিত হয়। নিজের সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেছেন তিনি। আলবেনিজ এক বিবৃতিতে বলেন, “আমাদের পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে ভালোবাসা ও ভবিষ্যৎ জীবনের অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

বিবিসি জানিয়েছে, দম্পতি গত বছরের ভ্যালেন্টাইনস ডেতে বাগদান করেছিলেন। বিয়ের প্রস্তাব থেকে শুরু করে রিসেপশন—সব আয়োজন হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজে। নিরাপত্তা উদ্বেগ ও সম্ভাব্য বিঘ্ন এড়াতে অনুষ্ঠানটি গোপন রাখা হয়েছিল।

বিয়েতে উপস্থিত ছিলেন জোডি হেইডনের বাবা-মা এবং আলবেনিজের পূর্ববর্তী বিয়ের সন্তান নেইথান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী আলবেনিজের কুকুর টোটো, যা ছিল রিং বেয়ারার।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে স্বল্প-মেয়াদি হানিমুন কাটাবেন। পরিকল্পনাটি সাম্প্রতিক নির্বাচনে তার পুনর্নির্বাচনের পর সংক্ষিপ্ত করা হয়েছে।

২০২০ সালে মেলবোর্নে এক ব্যবসায়িক নৈশভোজে আলবেনিজ (৬২) এবং হেইডন (৪৭) পরিচিত হন। সে সময় আলবেনিজ বিরোধী দলের নেতা ছিলেন। পরবর্তীতে হেইডন তার ২০২২ ও ২০২৫ সালের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হন এবং রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আলবেনিজের পাশে ছিলেন।

বাগদান সম্পন্নের সময়ও আলবেনিজ দায়িত্ব পালনকালে প্রথমবারের মতো বাগদান করার রেকর্ড গড়েছিলেন। দম্পতি যৌথ বিবৃতিতে বলেছিলেন, “আমরা একে অপরকে পেয়ে সত্যিই সৌভাগ্যবান।”

সূত্র: বিবিসি

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img