Saturday, April 4, 2026
27 C
Dhaka

প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের বিশেষ ভাতা প্রদানের ঘোষণা দিলেন উপদেষ্টা

হাওর, চর ও পাহাড়ের মতো দুর্গম এলাকায় বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার।

শনিবার (২৯ নভেম্বর) ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষ এবং জেলা পরিষদ মিলনায়নে পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক দপ্তর। সভায় তিনি বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলিকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।

ডা. বিধান রঞ্জন পোদ্দার শিক্ষকদের গ্রেড-সংক্রান্ত দাবি প্রসঙ্গেও বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিকে দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...
spot_img

আরও পড়ুন

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অ্যাপোলো মিশনের পর দীর্ঘ সময় চাঁদ নিয়ে আগ্রহ কিছুটা কমে গেলেও এবার...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির ইবনে সিনান আল-বাত্তানি ছিলেন অন্যতম অগ্রগণ্য মনীষী, যিনি আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশ্চাত্যে...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা যায়, যার অনেকগুলোর উপসর্গ শুরুতে প্রায় একই রকম হতে পারে। জ্বর, কাশি, শরীরব্যথা কিংবা ত্বকে...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। শরীর শুধু পানি গ্রহণ...
spot_img