Thursday, September 17, 2026
29 C
Dhaka

খবর না দিলেও পুলিশ আসে, স্যার বলে স্যালুট দেয়: শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনকে ‘কব্জায় আনা’ ও ‘আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’—এমন মন্তব্যের পর এবার ভাইরাল হয়েছে তার নতুন একটি বক্তব্য, যেখানে তিনি দাবি করেছেন—তিনি কোথাও গেলে পুলিশ খবর না দিলেও নিজে থেকেই আসে এবং স্যালুট দিয়ে অভিবাদন জানায়।

ভাইরাল হওয়া ভিডিওতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, এমন কোনো ‘বাপের ক্ষমতা’ নেই যে পুলিশকে বলে তাকে বাধা দিতে পারবে। তিনি বলেন, “সবাই মিলে যদি পুলিশে বলে, শাহজাহান চৌধুরী এসেছে তুমি যেও না—তখন পুলিশ বলবে, বাপরে বাপ, চিটাগাংয়ের সিংহপুরুষ এসেছে, কী করে বাঁধা দেব! আমি গিয়ে পাহারা দেব।”

তিনি আরও বলেন, “পুলিশেরা দাঁড়িয়ে থাকে। কে খবর দেয় জানি না। আমি পুলিশ-টুলিশকে খবর দিই না। কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকুম—এমনে স্যালুট দেয়। আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। এগুলো আল্লাহ তায়ালার কুদরত।”

তার এসব মন্তব্য ভাইরাল হলেও এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও শাহজাহান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গণমাধ্যমের প্রশ্নও তিনি এড়িয়ে চলছেন বলে জানা গেছে। তবে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন জানান, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

গত ২২ অক্টোবর বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার এলাকায় ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার আয়োজিত এক সিরাত মাহফিলে তিনি এসব বক্তব্য দেন। শহীদ মুহাম্মদ আনছার উল্লাহ তালুকদারের ২৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশাসনকে ‘কব্জায় আনা’সহ তার দেওয়া বিভিন্ন বক্তব্য ভাইরাল হওয়ার পর এই নতুন ভিডিওটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img