Tuesday, June 16, 2026
32.6 C
Dhaka

ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চায়। এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, তার দল কখনোই জাতিকে বিভক্ত দেখতে চায় না, বরং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন। জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা আমাদের নেই। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুন ফর্মুলায় পরিচালিত হোক।

তিনি আসন্ন নির্বাচন নিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেখানে জনগণ যাদেরকে আস্থা ও সমর্থনের ভিত্তিতে নির্বাচন করবে, আমরা সেই বিজয়ী শক্তিকে অভিনন্দন জানিয়েই এগোবো। যদি জনগণ জামায়াতকে বেছে নেয়, তাহলে আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে আহ্বান জানাবো দেশ পুনর্গঠনে একসঙ্গে কাজ করতে।

জামায়াত আমির আরও বলেন, কেউ কেউ বলেছেন তারা ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গড়বেন কিন্তু জামায়াত ছাড়া। আমরা বলছি, আল্লাহর ইচ্ছায় যদি জনগণ আমাদের নির্বাচিত করে, তাহলে আমরাও কাউকে বাদ দেবো না। সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, পুরোনো রাজনীতির বিভাজন ও অপশাসন দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। যারা জাতিকে বিভক্ত করে, তারা এ দেশের শত্রু। এই দুশমনকে বাংলাদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না।

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানে গণ কায়েম করার অভিজ্ঞতা আমাদের নাই। সর্বস্তরে দুর্নীতি করার অভিজ্ঞতাও আমাদের নেই। আমরা জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী।

তিনি অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং ‘ফেসি’ আকারে রয়ে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মা-বোনদের ইজ্জত নিয়ে টানাটানির মতো ফ্যাসিবাদীদের পাঁচটি লক্ষণ আজও বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন।

মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের মাটির নিচে বিপুল খনিজ সম্পদ, সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি কেন? এটি পরিবর্তন করতে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

দেশপ্রেমের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই। দেশের ভেতরেই আমরা ছিলাম। জেল-জুলুম সহ্য করেছি, প্রাণ দিয়েছি, কিন্তু দেশকে ছেড়ে যাইনি। কারণ আমরা এই দেশ, এই মাটি, এই মানুষকে ভালোবাসি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img