Thursday, March 12, 2026
24 C
Dhaka

তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনার পর অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তৃতীয় বিশ্বের কোনো দেশ থেকেই আর অভিবাসী নেওয়া হবে না। এই সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে এক আফগান অভিবাসীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য আহত হওয়ার পর পরিস্থিতি জটিল হয়। জানা গেছে, ওই ব্যক্তি আফগানিস্তান থেকে ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিশেষ ব্যবস্থায় সেখানে পৌঁছেছিলেন। তিনি পূর্বে মার্কিন সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা পালন করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর এমন হামলা প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে।

ঘটনার পর শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সুরক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, ভুল অভিবাসন নীতির কারণে বহু আমেরিকান নাগরিক অনিরাপদ হয়ে পড়েছেন এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, জো বাইডেন সরকারের আমলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা লাখ লাখ ব্যক্তির থাকার অনুমতি বাতিল করা হবে। যারা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, আইন ও মূল্যবোধের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারে না বা দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, তাদের বহিষ্কার করা হবে। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা রক্ষায় এটি বাধ্যতামূলক পদক্ষেপ।

ট্রাম্প সতর্ক করে বলেন, বিদেশি নাগরিকদের সরকারি সুবিধা সীমিত করে শুধুমাত্র আমেরিকান নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি মনে করেন, এই নীতি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রে অপরাধ প্রবণতা কমবে এবং দেশের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তার মতে, যারা দেশের প্রতি প্রকৃতভাবে অনুগত ও উপকারী নয়, তাদের যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নেই।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নতি ও নিরাপত্তার জন্য অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া শক্তিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন তিনি। এই পদক্ষেপ কতটা বাস্তবায়নযোগ্য এবং এর বৈশ্বিক প্রভাব কী হবে — তা এখনো স্পষ্ট নয়। তবে অভিবাসন নীতির এই কঠোর পরিবর্তন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...
spot_img

আরও পড়ুন

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণত যানজটে গাড়ি বা ট্রাক-লরি আটকে পড়লেও ট্রেন আটকে থাকা দৃশ্য...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...
spot_img