Monday, September 14, 2026
32 C
Dhaka

‘মিস ইউনিভার্স’ নিয়ে নতুন বিতর্ক, মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চলতি বছরের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা ব্যাংককে মাত্র এক সপ্তাহ আগে শেষ হলেও এবার আয়োজনকে ঘিরে বিতর্কের শেষ নেই। এবার থাই মিডিয়া উদ্যোক্তা এবং প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) জালিয়াতির অভিযোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই পরোয়ানা জারি হয়।

২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগের সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং ফেরতের বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে একজন প্লাস্টিক সার্জন জাকাপংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে অক্ষম জেনেও বিনিয়োগে উৎসাহিত করেছিলেন, যা প্রতারণার অন্তর্ভুক্ত। মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নতুন করে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আর্থিক সংকটের মধ্যেই জাকাপং থাইল্যান্ড ছেড়ে মেক্সিকো চলে গেছেন। তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা পরিচালনার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়।

এর আগে প্রতিযোগিতায় লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালক বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশকে অপমান করার কারণে তিনি ও কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সংবাদ সম্মেলনে ক্ষমা চাইলেও ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং মেক্সিকোর প্রেসিডেন্টের নজর কাড়ে।

প্রসঙ্গত, একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। ২০২২ সালে অ্যান জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে এটি কিনে নেন এবং পরে ১৬ মিলিয়ন ডলারে অর্ধেক শেয়ার মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img