Monday, June 29, 2026
33.3 C
Dhaka

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ আরও প্রকট হয়ে উঠেছে। মাত্র এক বছরে খেলাপি ঋণ ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ১৬.৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ হয়েছিল ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩ শতাংশ। জুনে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা (৩৪.৪০%), আর মার্চে ২৪.১৩ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে কঠোর নজরদারি ও নিয়মকানুন প্রয়োগ করায় ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ স্পষ্ট হয়ে উঠছে। পূর্বে যা ‘নিয়মিত’ হিসেবে দেখানো হতো, এখন তা মন্দ ঋণ হিসেবে চিহ্নিত হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নানা প্রভাবে বিতরণ করা ঝুঁকিপূর্ণ ঋণগুলো এখন প্রকাশ হচ্ছে, ফলে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের প্রায় ৫০ শতাংশ খেলাপি। উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। অর্থনীতিবিদরা অভিযোগ করছেন, তখনকার সরকারের ছত্রছায়ায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও বিদেশে পাচার হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নবম পে-স্কেল: দুই ধাপে বাস্তবায়নের পথে নতুন বেতনকাঠামো

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন...

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা সহজ করতে সংসদে নতুন বিল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম আরও কার্যকরভাবে...

দেশের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ...

দেহ ও মন সুস্থ রাখতে ইসলামের পাঁচটি মৌলিক নির্দেশনা

মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে...

পরীক্ষায় নকল ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নতুন বিল সংসদে

পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি এবং পরীক্ষাসংক্রান্ত...

না ফেরার দেশে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিশুতোষ অনুষ্ঠান নির্মাতা...

নাটোরে হাসপাতাল ঘিরে উত্তেজনা, ব্যাংককর্মীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

নাটোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগকে কেন্দ্র করে...

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...
spot_img

আরও পড়ুন

নবম পে-স্কেল: দুই ধাপে বাস্তবায়নের পথে নতুন বেতনকাঠামো

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন...

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা সহজ করতে সংসদে নতুন বিল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা এবং চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন)...

দেশের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে আজ। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী...

দেহ ও মন সুস্থ রাখতে ইসলামের পাঁচটি মৌলিক নির্দেশনা

মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। কারণ সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া ইবাদত-বন্দেগি, পারিবারিক দায়িত্ব কিংবা সামাজিক কর্তব্য...
spot_img