Sunday, February 1, 2026
26 C
Dhaka

জুলাই হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও র‍্যাব-৩-এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারায় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাকে মামলা দায় থেকে অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়েছে।

মামলার পটভূমি অনুযায়ী, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে মো. সোহান শাহ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তিনি ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করে মামলা করেন। শেখ বশিরউদ্দীন ছিলেন ৪৯ নম্বর আসামি। আদালত পরে অভিযোগটি রামপুরা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাহু সেজদা কখন কার্যকর

নামাজে ভুল হওয়া একটি সাধারণ মানবিক বিষয়। তবে ফরজ...

ফরজ গোসল সম্পর্কে জানা জরুরি কেন

ইসলামে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা।...

নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের প্রায় ৯ দিন পর শুভ নামে এক...

আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘শেরপুর সেতুবন্ধন’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল কমিউনিটি...

স্বাধীনতা নাকি অনিশ্চয়তা—জেন–জিদের প্রেম

আধুনিক ডেটিং সংস্কৃতিতে নতুন একটি প্রবণতার নাম ‘রস্টার ডেটিং’।...

জিরা পানির উপকারিতা ও সীমাবদ্ধতা

ওজন কমানোর জন্য নানা ঘরোয়া উপায় অনুসরণ করেন অনেকেই।...

শীতে চুল রুক্ষ হওয়ার পেছনের প্রধান কারণগুলো

শীত মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা হ্রাস...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত

বর্তমান সময়ে বাজার ব্যবস্থায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের...

দ্বীনদার জীবনসঙ্গী কেন জরুরি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়; এটি শালীনতা, পবিত্রতা...

অণুজীবের সমান আকারের রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে নতুন এক মাইলফলক অর্জন করেছেন...

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো...

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে...

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে...
spot_img

আরও পড়ুন

সাহু সেজদা কখন কার্যকর

নামাজে ভুল হওয়া একটি সাধারণ মানবিক বিষয়। তবে ফরজ নামাজে কোনো মৌলিক ফরজ বাদ পড়লে শরিয়তের বিধান অনুযায়ী নামাজ সহিহ হয় না। এমনই একটি...

ফরজ গোসল সম্পর্কে জানা জরুরি কেন

ইসলামে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ, কুরআন তেলাওয়াতসহ কিছু নির্দিষ্ট ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এ কারণে...

নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের প্রায় ৯ দিন পর শুভ নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলার বিসিক শিল্পনগরীর ভেতরে একটি...

আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘শেরপুর সেতুবন্ধন’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল কমিউনিটি কর্তৃক তৃতীয়বারের মতো আয়োজিত আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘শেরপুর সেতুবন্ধন’। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের...
spot_img