Wednesday, October 7, 2026
30.7 C
Dhaka

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ‘আজকে দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।’

রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে এমন কোনো শঙ্কা নেই। তার ভাষায়, দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ভালো ছিল না, তবে গত দেড় বছরের চেষ্টায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগামী দিনেও নিরাপত্তা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।

রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সময় যতই ঘনিয়ে আসবে, ততই বিক্ষোভ-মিছিল, সভা-সমিতির সংখ্যা বাড়বে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও এসব কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি থাকবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

দেশে অপরাধের মাত্রা এখনো উদ্বেগজনক কি না—এমন প্রশ্নে একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, দেশে এখন বিভিন্ন বিষয়ে অনেকেই বিশ্লেষক হিসেবে নিজেদের পরিচয় দেন। কিন্তু তাদের যোগ্যতা বা ভিত্তি সম্পর্কে তিনি মন্তব্য করতে চান না। তার মতে, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কাজ বাস্তবতার ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত।

বর্তমান ভূমিকম্প পরিস্থিতি ও সতর্কতা ব্যবস্থা নিয়ে তিনি জানান, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আগাম সতর্কতা ব্যবস্থা নেই। তবে অন্যান্য দেশে ব্যবহৃত প্রযুক্তি, যেমন কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা দেওয়া যায়—এমন অ্যাপ নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। একই সঙ্গে তিনি বিল্ডিং কোড মেনে চলা এবং জলাশয় ভরাট করে অবকাঠামো নির্মাণ বন্ধে সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা বজায় রাখার আহ্বান জানান। তার মতে, বড় ধরনের ভূমিকম্প হলে নিরাপদ আশ্রয়ের জায়গা না থাকার ঝুঁকি থাকতে পারে, যা ভবিষ্যতে সমাধানে বিশেষ উদ্যোগ প্রয়োজন।

সম্প্রতি মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি কর্তৃক তুলে নেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের মধ্যেই আলোচনা চলছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তি সাংবাদিকতার দায়িত্ব পালনের বাইরে গিয়ে অন্যকিছু করছিলেন বলে জানা গেছে। তবে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img