Wednesday, May 6, 2026
25 C
Dhaka

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্ক বার্তা

বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের একটি বড় নিরাপত্তাজনিত দুর্বলতার সুযোগ নিয়ে প্রায় ৩৫০ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ও প্রোফাইল ছবি ফাঁস হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি শনাক্ত করেছেন অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয় ও এসবিএ রিসার্চের সাইবার নিরাপত্তা গবেষকেরা। তাদের দাবি, অ্যাপটির সুরক্ষা ব্যবস্থায় থাকা একটি ত্রুটি ব্যবহার করে গোপনে ব্যবহারকারীদের প্রোফাইলসংবলিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে।

গবেষণা দলের প্রধান গ্যাব্রিয়েল গেগেনহুবার জানান, হোয়াটসঅ্যাপ সার্ভার এক উৎস থেকে অস্বাভাবিক সংখ্যক অনুরোধ গ্রহণ করছিল—যা ত্রুটিটি প্রকাশ করেছে এবং প্রায় সীমাহীন ডেটা সংগ্রহের সুযোগ দিয়েছে। গবেষক আলইওশা ইউডমায়ার বলেন, এন্ড-টু-এন্ড এনক্রিপশন শুধু বার্তার বিষয়বস্তু সুরক্ষিত রাখে, কিন্তু মেটাডেটা সব সময় সুরক্ষিত নয়। বিপুল তথ্য বিশ্লেষণ করলেই গোপনীয়তার ঝুঁকি তৈরি হয়।

গবেষকদের অভিযোগ—এই ত্রুটির কারণে সারা বিশ্বে প্রায় সব ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিতে পড়েছিলেন। এমনকি ২৯ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর চ্যাট ইতিহাসও দেখা সম্ভব হয়েছে বলে দাবি তাদের।

বিষয়টি জানার পর হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা ত্রুটি থাকার কথা স্বীকার করেছে এবং তা ঠিক করার ঘোষণা দিয়েছে। তারা জানায়, অনুসন্ধান সীমা নির্ধারণ ও অ্যান্টি–স্ক্র্যাপিং প্রযুক্তি আপডেট করা হয়েছে, যাতে আর অতিরিক্ত অনুরোধ পাঠানো না যায়। তবে মেটার দাবি—ফোন নম্বর ও প্রোফাইল ছবি প্রকাশ্য তথ্য হওয়ায় “ফাঁস” বলা যাবে না। তারপরও অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে ব্যক্তিগত নম্বর পৌঁছে যাওয়ার ঝুঁকি অস্বীকার করা হয়নি।

হোয়াটসঅ্যাপ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহসভাপতি নীতীন গুপ্ত জানান, গবেষকেরা বাগ বাউন্টি প্রোগ্রামের আওতায় সহযোগিতা করেছেন এবং এই সমস্যা সমাধানে সহায়তা করেছেন। তিনি আশ্বস্ত করেন—বার্তা আদান–প্রদানে ব্যবহৃত এন্ড–টু–এন্ড এনক্রিপশন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।


সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি

ইসলামে মসজিদকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে...

হাঁটতে গেলেই পায়ে ব্যথা, অবহেলা নয়

অনেকেই সামান্য হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। ফলে...

গিরগিটি কি সত্যিই রক্ত চোষে

গিরগিটি দেখতে অনেকের কাছেই ভীতিকর মনে হয়, বিশেষ করে...

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন...

মানসিক চাপ কমাতে কার্যকর পাঁচ অভ্যাস

আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর গভীর...

কেন এতিমদের জন্য বাড়তি মমতা জরুরি

ইসলামে এতিমদের প্রতি সহমর্মিতা, সুরক্ষা ও ন্যায়বিচারের ওপর বিশেষ...

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার...

১৬ মে অনুষ্ঠিত হবে জাতীয় এআই অলিম্পিয়াড

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে...

হাদি হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল

শহী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন...

ইসলামে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব

মানুষ ও প্রকৃতির সম্পর্ককে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।...

শাপলা চত্বর ঘটনার বিচার দাবি শায়খ আহমাদুল্লাহর

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার...

নিয়মিত চোখ পরীক্ষা না করলে বাড়তে পারে জটিলতা

চোখে দৃশ্যমান কোনো সমস্যা না থাকলে অনেকেই পরীক্ষা করানোর...

বেনাপোল বন্দরে যন্ত্র সংকটে ব্যাহত আমদানি-রফতানি কার্যক্রম

যশোরের বেনাপোল স্থলবন্দরে ক্রেন ও ফর্কলিফটের ঘাটতির কারণে আমদানি-রফতানি...
spot_img

আরও পড়ুন

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি

ইসলামে মসজিদকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু ইবাদতের স্থান নয়, বরং মুসলিম সমাজের আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র...

হাঁটতে গেলেই পায়ে ব্যথা, অবহেলা নয়

অনেকেই সামান্য হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। ফলে তারা হাঁটা বা ব্যায়াম এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার পেছনে বিভিন্ন শারীরিক কারণ...

গিরগিটি কি সত্যিই রক্ত চোষে

গিরগিটি দেখতে অনেকের কাছেই ভীতিকর মনে হয়, বিশেষ করে এর হঠাৎ রং বদলানোর কারণে। অনেক সময় দেখা যায়, একটি নিরীহ গিরগিটি হঠাৎ করে লাল...

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন ধরেই মানুষের কৌতূহল জাগিয়েছে। বিশাল শুঁড় দিয়ে জাহাজ ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতার এই দানবকে অনেকেই...
spot_img