Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বের আগে আয়োজনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে একজন অভিযোগ করেছেন, প্রতিযোগীদের নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি হয়েছে।

আগামী শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককের মঞ্চে বসবে এবারের আসর। এর আগে আট সদস্যের মূল জুরি প্যানেল থেকে পদত্যাগ করেছেন লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) ইনস্টাগ্রামে জানান, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করা হয়েছে এবং ১৩৬ দেশের প্রতিনিধির মধ্যে থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। তিনি জানান, এই বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন।

হারফুশ অভিযোগ করেন, অস্থায়ী জুরির মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়েছে। তবে তিনি বিস্তারিতভাবে জানাননি, জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হয়েছে।

ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে পদত্যাগ করেন।

এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান থেকে কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান ত্যাগ করেছিলেন। দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন প্রশ্ন ওঠেছে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করছেন। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা ছাড়াও, জনপ্রিয়তার বিচারে মিথিলা এখন শীর্ষের দোরগোড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর অবস্থানে পৌঁছানোর জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪,০০০ ভোট। দেশের পক্ষে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। ভোট গ্রহণ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শেষ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...
spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...
spot_img