Sunday, May 24, 2026
31 C
Dhaka

নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগোতে পারবে না: ধর্ম উপদেষ্টা

নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘মা-বোনদের কোরআনের আলোতে শিক্ষিত ও সুসংগঠিত করতে পারলে তারা হাফেজা, আলেমা, মুহাদ্দিসা বা স্কলার হিসেবে সমাজ ও রাষ্ট্রের সব স্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এটি শুধু নারী ক্ষমতায়নের জন্য নয়, বরং জাতির সমগ্র অগ্রগতির জন্য অপরিহার্য।’

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে ১৬৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, ইসলামী গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করেন।

ড. খালিদ হোসেন বলেন, ‘সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদের মা-বোনদের সঙ্গে এগিয়ে যেতে হবে। ইসলামের ইতিহাসে দেখা যায়, হজরত আয়েশা (রা.) ও হজরত খাদিজা (রা.) এবং অন্যান্য সাহাবিয়াত উম্মাহাতুল মুমিনিনরা সমাজ পরিবর্তন ও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। এমনকি যুদ্ধের ময়দানে নারীদের উপস্থিতি সমাজে ন্যায় ও সাহস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ তিনি আশা প্রকাশ করেন, নিবরাস মাদরাসা ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন পূরণে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

উপদেষ্টা আরও বলেন, ‘নতুন দিনের স্বপ্ন দেখার সময় এসেছে। ভেদাভেদ ভুলে একে অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অন্যকে সম্মান না দিলে নিজেও সম্মান আশা করা যায় না। মতপার্থক্য থাকলেও বিভেদকে অতিক্রম করে ঐক্যবদ্ধ থাকা জরুরি। এটি কালেমা তাইয়েবায় নিহিত, যা আমাদের জাতিকে সংহত ও শক্তিশালী করতে সহায়ক।’

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, জুলাই বিপ্লব পরবর্তী সরকার নারী শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটানোর জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে। এটি যদি যথাযথভাবে কাজে লাগানো হয়, তবে আগামী প্রজন্মের জন্য স্থায়ী প্রভাব ফেলবে। তবে এই সুযোগ হাতছাড়া হলে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

ড. খালিদ হোসেন বলেন, ‘আমরা চাই দেশীয় ও জাতীয় পর্যায়ে এমন পরিবেশ গড়ে উঠুক যেখানে নারীরা শিক্ষায় ও কর্মে পুরুষদের সমানভাবে অংশ নিতে পারে। এতে সমাজের সব স্তরে উন্নয়ন হবে এবং আগামী নির্বাচনে দেশের জন্য একটি ভালো সরকার গঠন হবে।’

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img