Thursday, March 19, 2026
29 C
Dhaka

সাবেক মন্ত্রী নানক ও পরিবারের ৫৭টি ব্যাংক হিসাব ফ্রিজ

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এই হিসাবগুলিতে মোট ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, নানক তার নিজের নাম, স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস আমরীন রাখীর নামে থাকা ব্যাংক হিসাবসহ তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক ৩২ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, নানক ও তার পরিবারের সদস্যরা চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব ও এফডিআরসহ বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ বেহাত করার চেষ্টা করছেন। তাই অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব দ্রুত ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে...

রোজায় দাঁতের যত্নে প্রয়োজন সচেতনতা

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে, যা...

ঈদে ঢাকায় ঘোরার সেরা জায়গা

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ে।...

ঈদযাত্রায় স্বাভাবিক হচ্ছে রেল চলাচল

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি...

ঈদের জামাতে নিরাপত্তায় বাড়তি নজরদারি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে...

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি,...

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য...

সদরঘাট দুর্ঘটনায় তদন্তে নামল ছয় সদস্যের কমিটি

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের...

ঈদে সারাদেশে নিরাপত্তা জোরদার র‌্যাবের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদারে বিশেষ...

সরকারি ব্যবস্থাপনায় যাকাত বিতরণ নিয়ে প্রশ্ন

যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা নির্ধারিত খাতে...

রোজায় সুস্থ থাকতে পানীয়র গুরুত্ব

রমজান মাসের শেষ সময়ে দীর্ঘ সময় রোজা রাখার কারণে...

গুলশানেই থাকবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের...
spot_img

আরও পড়ুন

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে সিপ্যাপ প্রযুক্তি। তবে এই প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতার কারণে...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই এই সময় মেজাজের অস্থিরতা অনুভব করেন। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে জৈবিক, মানসিক ও সামাজিক...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা...

রোজায় দাঁতের যত্নে প্রয়োজন সচেতনতা

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে, যা মুখ ও দাঁতের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় সঠিক পরিচর্যার অভাবে দাঁত...
spot_img