Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

ট্রাইব্যুনালের সামনে জড়ো হলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ (১৭ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জড়ো হতে থাকেন শহীদ পরিবারের সদস্যরা ও সেদিন আহত হওয়া অনেকে। তারা দাবি জানান এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন। এরপর হাইকোর্টের মাজার রোডসংলগ্ন গেটের সামনে গিয়ে দাঁড়ান। হাতে শহীদ স্বজনদের ছবি, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তাদের উপস্থিতি জানান দেন। তাদের একটাই স্লোগান—শহীদদের রক্ত বৃথা যাবে না, দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।

মিরপুর থেকে আসা জুলাই গণঅভ্যুত্থানে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরাফাত বলেন, সেদিন পুলিশের গুলিতে পায়ে আঘাত পেয়ে রাস্তার উপরে লুটিয়ে পড়েছিলেন তিনি। অনেকের সহায়তায় বাঁচলেও সেই ভয়াবহ মুহূর্ত আজও ভুলতে পারেননি। তার দাবি, রায়ের মাধ্যমে শহীদ ভাইদের প্রতি দায়িত্ব পূরণ হবে।

উত্তরা থেকে আসা আরেক আহত জানান, তিনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না। ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে আহত হন। তবে অন্যায়ের বিচার দেখতে আজও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকা থেকে ট্রাইব্যুনাল পর্যন্ত একাধিক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে টহল দিতে। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কঠোর পর্যবেক্ষণে রয়েছেন। গোয়েন্দারা প্রতিটি প্রবেশপথে নজরদারি করছে। দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনের দিকে যাওয়া সড়ক বন্ধ রাখা হয়েছে গত রাত থেকেই। সাধারণ মানুষের চলাচলেও রয়েছে নিয়ন্ত্রণ; সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদে নেওয়া হচ্ছে।

এই মামলার রায় দেখতে সকাল থেকেই এলাকাজুড়ে উত্তেজনা, উৎকণ্ঠা এবং অপেক্ষার মিশ্র অনুভূতি ফুটে উঠেছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img