Thursday, April 30, 2026
26 C
Dhaka

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৪২ জনের মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর পথে লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আশঙ্কা করছে, তাদের সবাই মারা গেছেন।

বুধবার (১২ নভেম্বর) আইওএম এক বিবৃতিতে জানায়, গত ৮ নভেম্বর লিবিয়ার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। ছয় দিন ধরে সমুদ্রে ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের মধ্যে চারজন সুদানি, দুইজন নাইজেরিয়ান এবং একজন ক্যামেরুনের নাগরিক।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, মোট ৪৯ জন আরোহী নিয়ে নৌকাটি ৩ নভেম্বর ভোরে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা থেকে রওনা হয়। প্রায় ছয় ঘণ্টা পর প্রবল ঢেউয়ের আঘাতে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটি উল্টে যায়। নিখোঁজদের মধ্যে ২৯ জন সুদানি, আটজন সোমালি, তিনজন ক্যামেরুন এবং দুজন নাইজেরিয়ান নাগরিক ছিলেন।

আইওএম জানায়, চলতি বছর লিবিয়া থেকে ইউরোপগামী পথে অন্তত এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, এ বছর ভূমধ্যসাগর ও পশ্চিম আফ্রিকার আটলান্টিক রুটে মোট এক হাজার ৭০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ৩৩ হাজার অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন।

এদিকে, এনজিও মেদসা সঁ ফ্রন্টিয়ের (এমএসএফ) ঘোষণা করেছে যে, তারা ইতালির নীতিগত বাধা কাটিয়ে সেন্ট্রাল ভূমধ্যসাগরে তাদের উদ্ধার অভিযান পুনরায় শুরু করছে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা,...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ...

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির...

মে দিবস যথাযথ গুরুত্বে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষ ও সাধারণ...

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে...

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...
spot_img

আরও পড়ুন

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার ‘আস্ক ইউটিউব’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বক্সে শুধু...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা, শক্তি অর্জন এবং কর্মক্ষমতা বজায় রাখতে অপরিহার্য। তাই খাদ্য গ্রহণে পরিমিতিবোধ বজায় রাখা এবং অপচয়...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুষ্টিকর ও সুস্বাদু নানা বাদামের শরবত। এই পানীয় শরীরকে শীতল রাখার...

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। অভিযোগে...
spot_img