Friday, June 5, 2026
37.7 C
Dhaka

সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো বিধান নেই : সালাহউদ্দিন আহমদ

সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো বিধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কেবল অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রয়েছে, কিন্তু ‘প্রেসিডেন্ট অর্ডার’ বা রাষ্ট্রপতির আদেশ জারির কোনো সাংবিধানিক বিধান আর নেই।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের বাইরে বিএনপি যায়নি এবং দলটি এখনো সেই সনদের নীতিমালার সঙ্গেই একমত অবস্থানে আছে। তবে সরকার যে প্রস্তাবনা দিয়েছে, তাতে ‘নোট অব ডিসেন্ট’ অংশ বাদ দেওয়ায় প্রশ্ন তোলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, “জুলাই জাতীয় সনদে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু ‘নোট অব ডিসেন্ট’ ছিল। সনদে স্পষ্ট বলা হয়েছিল, এসব দল নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে সেই মতামত বাস্তবায়ন করতে পারবে। কিন্তু এখন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে সেই অংশগুলো সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।”

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “জাতীয় ঐক্যের স্বার্থে আমরা একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার প্রস্তাবে রাজি ছিলাম, এখনো আছি। তবে সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমরা মানতে বাধ্য নই।”

রাষ্ট্রপতির আদেশ ইস্যুতে তিনি বলেন, “সংবিধান গৃহীত হওয়ার আগে ‘প্রেসিডেন্ট অর্ডার’-এর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হতো। কিন্তু সংবিধান কার্যকর হওয়ার পর এই বিধান বিলুপ্ত হয়েছে। এখন রাষ্ট্রপতির একমাত্র আইন প্রণয়নের ক্ষমতা অধ্যাদেশ জারি করা। কোনো আদেশ জারি করলে তার আইনি মর্যাদা থাকবে না, সেটি কেবল গেজেট আকারে প্রকাশ করা যেতে পারে।”

গণভোট ইস্যুতে আলোচনার সুযোগ আছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, “সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, আমরা আলোচনা করতে পারি, তবে রাজপথে নয়।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img