Friday, April 3, 2026
31 C
Dhaka

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজারের বেশি আফ্রিকান সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়ছে মোট ১ হাজার ৪৩৬ জন আফ্রিকান সেনা। আফ্রিকার প্রায় ৩৬টি দেশ থেকে এই সেনারা ইউক্রেনে পৌঁছেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে সাইবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, রাশিয়ার নিয়োগপত্রে স্বাক্ষর করা এসব সেনা প্রকৃতপক্ষে নিজেরা মৃত্যুদণ্ডে সম্মত হয়েছেন। তিনি সতর্ক করে জানিয়েছেন, রুশ বাহিনীর পক্ষে লড়াই করা বিদেশি সেনাদের মধ্যে অনেককে যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়েছে। এছাড়া যুদ্ধবন্দি হিসেবে আটক থাকা রুশ সেনাদের মধ্যে বিদেশি সেনার সংখ্যা বেশ। ইউক্রেন সরকার এই বন্দিদের তালিকা প্রস্তুত করছে।

পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকার দেশগুলোকে অনুরোধ জানিয়েছেন, তাদের নাগরিকদের এই যুদ্ধে পাঠাবেন না। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, দেশটি থেকে ১৭ জন রাশিয়ার বাহিনীতে যোগ দিয়েছে। কেনিয়ারও কিছু নাগরিক রাশিয়া ও ইউক্রেনের বন্দি শিবিরে রয়েছেন।

২০১৫ সালের মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ এবং ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়ার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশ দখল করেছে রাশিয়া। মস্কো প্রস্তাব দিয়েছে, কিয়েভ যদি এই চার প্রদেশসহ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে সামরিক অভিযান শেষ হবে। কিয়েভের দাবি, রাশিয়া যদি অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তবেই শান্তি সংলাপে বসবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বিতর্কিত অডিও ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমদকে দলীয় শৃঙ্খলা...

মক্কার ইতিহাসে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্য

পবিত্র মক্কার ইতিহাস শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই গুরুত্বপূর্ণ নয়, বরং...

দেশে ১৯ দিনে হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪

দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা...

ঘরেই বানান নরম ও রসাল গুড়ের রসগোল্লা

ঘরে বসেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গুড়ের...

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস...

ধোয়ামোছায় হাতের ত্বক সুরক্ষায় প্রয়োজন সচেতনতা

দৈনন্দিন জীবনে বিশেষ করে উৎসব বা ব্যস্ত সময়ে ধোয়ামোছার...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের...

ডেটা সেন্টারের তাপে বাড়ছে স্থানীয় জলবায়ুর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার মানুষের জীবনকে সহজ করে...

ভারতে আটক আজিজুর রহমানের মরদেহ দেশে হস্তান্তর

পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরত আনা...

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল লিলির, গুরুতর আহত স্বামী

খুলনার রূপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিলি কুন্ডু নামে এক...

কেন ধাপে ধাপে নাজিল হয়েছে পবিত্র কোরআন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের ওহি নাজিলের...

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...
spot_img

আরও পড়ুন

বিতর্কিত অডিও ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও...

মক্কার ইতিহাসে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্য

পবিত্র মক্কার ইতিহাস শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী। এই নগরীর প্রতিটি অধ্যায়ে...

দেশে ১৯ দিনে হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪

দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। একই সময়ে এ রোগে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯৪ জনে...

ঘরেই বানান নরম ও রসাল গুড়ের রসগোল্লা

ঘরে বসেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গুড়ের রসগোল্লা। সঠিক উপকরণ ও প্রণালি অনুসরণ করলে এই মিষ্টান্নটি হয়ে ওঠে নরম ও রসাল। প্রথমে একটি...
spot_img