Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

গাজায় ত্রাণ সরবরাহে বিধিনিষেধ আরোপ ইসরায়েলের

গাজায় ইসরায়েল মানবিক সাহায্য পৌঁছানোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ইসরায়েলি বোমাবর্ষণের ফলে গাজার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় মানুষরা খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে রয়েছে।

জাতিসংঘ জানায়, বর্তমানে গাজাবাসীর কাছে সরবরাহকৃত সাহায্য চাহিদার তুলনায় অত্যন্ত সীমিত। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ১০ অক্টোবরের পর থেকে তারা ৩৭ হাজার মেট্রিক টন সহায়তা সরবরাহ করেছে, যার বড় অংশই খাদ্যপণ্য। কিন্তু ইসরায়েলের বিধিনিষেধের কারণে মানুষের বড় অংশের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।

এছাড়া আল-কারারা ও কারেম আবু সালেম ক্রসিং থেকে সীমিত মাত্রায় মানবিক সাহায্য প্রবেশ করা সম্ভব হলেও, উত্তর গাজা বা মিশরের মাধ্যমে দক্ষিণ গাজায় সরাসরি কোনো প্রবেশপথ খোলা নেই। বেসরকারি সংস্থাগুলোও কার্যকর প্রবেশাধিকার পাচ্ছে না।

জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধবিরতির পর তারা প্রায় ১০ লাখ মানুষের জন্য খাদ্য বিতরণ করেছে। তবে এ পরিমাণ খাদ্য গাজার সব মানুষের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। বিশ্ব খাদ্য কর্মসূচি সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ওপর জোর দিয়ে বলেছে, বিশেষ করে উত্তর গাজার ক্রসিং ইসরায়েল কেন বন্ধ রেখেছে তা অজানা।

ইসরায়েলের এই পদক্ষেপের কারণে গাজার মানুষরা এখনো খাবার, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্যের তীব্র ঘাটতিতে ভুগছে। অনেকের বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বেশিরভাগ মানুষের থাকার নিরাপদ ঠিকানা নেই।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...
spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত একটি মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই ঘোরলাগা কিংবা সম্মোহনী শব্দ ব্যবহার করেন। তবে কেবল বিশেষণ দিয়ে তাঁর লেখার ব্যাপ্তি ও গভীরতা...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা সহনশীল সয়াবিনের ইনব্রিড নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন জাতটির নাম দেওয়া হয়েছে ‘জিএইউ সয়াবিন...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক...
spot_img