Sunday, April 19, 2026
30 C
Dhaka

প্রকাশ্যে শাকিব খানের ‘সোলজার’ লুক, নজর কাড়ছে গোঁফ

ঢালিউডে ফের নতুন আলোড়ন সৃষ্টি করেছেন সুপারস্টার শাকিব খান। তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশের পর থেকে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি শাকিব নিজেই জনসম্মুখে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন শাকিব খান। ছবিগুলোতে দেখা যায়, কালো সানগ্লাসে চোখ ঢাকা এবং বিশেষভাবে তার গোঁফের প্রতি ভক্তদের নজর গেছে। এই লুকে শাকিব কয়েকটি ভিন্ন ভিন্ন পোজ দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজারো ভক্তের ভিড় জমে। ভক্তরা তাকে এক নজর দেখার জন্য উৎসাহ ও উচ্ছ্বাসে ভরে ওঠে। ভিডিওতে দেখা যায়, শাকিব দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন। নিরাপত্তা কর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেছে।

এ সময় উপস্থিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান শাকিবকে নতুন সিনেমার লুক নিয়ে প্রশ্ন করেন। শাকিব খান গোঁফ প্রসঙ্গে বলেন, ‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝে তাদের বলি, আমার গোঁফটা খুলে দাও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে পরীক্ষা করে তারপর বলে এটাতো আসল।’ হাসি মিশিয়ে তিনি বিষয়টি প্রকাশ করেন। তবে গোঁফ আসল নাকি নকল, তা স্পষ্ট করা হয়নি।

প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমা ‘সোলজার’-এ শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানা গেছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img