Sunday, September 20, 2026
30 C
Dhaka

‘কান্তা’-তে রহস্যময় রূপে দুলকার সালমান

‘লাকি ভাস্কর’-এর সাফল্যের পর এবং ‘লোকাহ চ্যাপ্টার-১’-এর রহস্যময় ক্যামিওর পর এবার এক নতুন চরিত্রে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানকে দেখা যাবে। তার আসন্ন সিনেমা ‘কান্তা’ চলতি বছরের ১৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

সেলভামণি সেলভারাজ পরিচালিত ছবিটিতে দুলকারের বিপরীতে অভিনয় করছেন রানা দগ্গুবতি, সামুথিরাকানি ও ভাগ্যশ্রী বরসে। সম্প্রতি প্রকাশিত ৩ মিনিটের অফিসিয়াল ট্রেলারে দেখা যায়, প্রধান চরিত্র টি কে মহাদেবন তার গুরুর সহায়তায় প্রথম বড় সুযোগ পান তামিল সিনেমায় অভিনয় করার। এরপর বিনয়ী ছাত্র থেকে খ্যাতির শীর্ষে পৌঁছানো পর্যন্ত তার চরিত্রে অহংকার ও অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। ছবির গল্প মূলত গুরু-শিষ্য সম্পর্কের টানাপড়েন ও আবেগের সংঘর্ষের ওপর কেন্দ্রিত, সঙ্গে কিছুটা থ্রিলার উপাদানও আছে।

ট্রেলারে দুলকার সালমানের রহস্যময় অভিনয় নজর কাড়ছে। সামুথিরাকানি তার গভীর উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন। ভাগ্যশ্রী বরসে আকর্ষণীয় নায়িকা হিসেবে আলোকিত হয়েছেন, আর রানা দগ্গুবতি কঠোর মেজাজের পুলিশ অফিসারের চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কান্তা’ ছবিটি তামিল সিনেমার প্রথম সুপারস্টার এম. কে. ত্যাগারাজা ভাগবতারের বিতর্কিত জীবন থেকে অনুপ্রাণিত। ছবির চিত্রনাট্য লিখেছেন তামিঝ প্রভা ও সেলভামণি সেলভারাজ। রানা দগ্গুবতি ও দুলকার সালমান ছবির সহপ্রযোজক হিসেবেও রয়েছেন।

‘কান্তা’র পর দুলকারকে দেখা যাবে তেলেগু ছবি ‘আকাশামালো ওকা তারা’-তে, যা পরিচালনা করেছেন পবন সাদিনেনি। এছাড়া তিনি অভিনয় করবেন একটি অস্থায়ী নামকরণ করা সিনেমা ‘ডিকিউ৪১’-এ, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img