Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ যুক্তরাষ্ট্র— এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মামদানির জয়ে নিউইয়র্ক এখন ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার মায়ামিতে এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “নিউইয়র্কে মামদানি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারিয়েছে। আমরা বিষয়টি দেখব।” তবে তিনি ব্যাখ্যা দেননি কীভাবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে। ট্রাম্পের ভাষায়, “দেশটির বৃহত্তম শহরটি এখন কমিউনিস্ট শহরে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “ফ্লোরিডা শিগগিরই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে।” একইসঙ্গে ট্রাম্প বলেন, “আমেরিকানদের সামনে এখন সিদ্ধান্ত খুব পরিষ্কার— আমরা কমিউনিজম নেব নাকি কমনসেন্স? আমরা অর্থনৈতিক দুঃস্বপ্ন নয়, বরং অর্থনৈতিক অলৌকিকতা চাই।”

যদিও কঠোর সমালোচনা করেও ট্রাম্প বলেন, “আমরা চাই নিউইয়র্ক সফল হোক। হয়তো তাকে (মামদানি) আমরা কিছুটা সাহায্য করব, অল্পই।”

ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারিয়ে এক বছর আগে নির্বাচনে বিজয়ী হওয়ার বর্ষপূর্তিতে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন।

অন্যদিকে, মুসলিম অভিবাসী পটভূমির রাজনীতিক জোহরান মামদানি বলেন, তিনি জীবনযাত্রার ব্যয় ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তিনি বলেন, “কীভাবে আমরা একসঙ্গে নিউইয়র্কবাসীর সেবা করতে পারি সে বিষয়ে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে প্রস্তুত। তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করার সুযোগ রয়েছে।”

মামদানি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আমিও জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি ও বাজারদর বৃদ্ধিকে প্রচারণার মূল ইস্যু করেছি। তবে শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, সমাধানে পদক্ষেপও নিতে হবে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...
spot_img