Sunday, February 15, 2026
17 C
Dhaka

স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগে মো. হাসিব (২৬) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত হাসিব হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায় মারা যান। তিনি জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা এবং নগরীর ২নং গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. জাহেদুল ইসলাম। তার স্ত্রী খায়রুন বনাহার ওরফে তানহার সঙ্গে ৪-৫ মাস আগে ফেসবুকে হাসিবের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জাহেদুল জানতে পেরে হাসিবকে ফোন করে কৌশলে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে আসে। মন্নানের বিল্ডিংয়ের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে জাহেদুল ছুরিকাঘাত করে হাসিবকে হত্যা করেন।

স্থানীয়রা হাসিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, হত্যাকাণ্ডের পরপরই আসামি গ্রেপ্তারের অভিযান শুরু হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জাহেদুলকে চান্দগাঁও থানার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। জাহেদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে,...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...
spot_img

আরও পড়ুন

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে রুই মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকিও কমতে...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির প্রোফাইল ছবিতে অ্যানিমেশন যোগ করার সুবিধা চালু করেছে। মেটার এই নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন মুসলিমের প্রেম ও ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। কাউকে ভালোবাসলে তা জানানো মহানবী (সা.)-এর...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার করেই শক্তিশালী হওয়া সম্ভব। পেশি শুধু ওজন তোলার মাধ্যমে নয়, বরং চ্যালেঞ্জের প্রতিক্রিয়ায় শক্তিশালী হয়।...
spot_img