Tuesday, June 16, 2026
27.5 C
Dhaka

নাসীরুদ্দীন ও তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এ কমিটির প্রধান করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এবং সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলটির নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে পরিচালনার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন পরিচালনা কমিটি দলটির সার্বিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল প্রণয়ন, প্রার্থী মনোনয়ন ও যাচাই-বাছাই, মাঠ পর্যায়ে সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া এবং প্রচার কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি নিজস্ব প্রতীকে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই কমিটি দলটির বিভিন্ন অঙ্গসংগঠন ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী প্রচারণার রূপরেখা চূড়ান্ত করবে। পাশাপাশি নির্বাচনী বিধি-বিধান মেনে প্রচারণা চালাতে একটি নীতিমালা প্রণয়নের কাজও হাতে নিয়েছে কমিটি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক...

বিশ্বকাপে অভিষেকে ইতিহাস লিখল কুরাসাও

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়ল কুরাসাও। মাত্র ১ লাখ...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে দাপুটে শুরু জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের বড় ব্যবধানে জয়ের ঐতিহ্য আরও একবার...

নিউইয়র্কে শিরোপা উদ্‌যাপনে সহিংসতা, বাসে আগুন

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর এনবিএ ফাইনালে ‘নিউইয়র্ক...

দীপ্তি শর্মার পাঁচ উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বিতর্ক আর আবেগ। তবে...

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না।...
spot_img

আরও পড়ুন

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরে জাহেলি যুগের...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই। আর সেই পানীয় যদি হয় টক, ঝাল ও মিষ্টির অনন্য মিশ্রণে তৈরি তেঁতুলের শরবত, তাহলে...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড় উদ্যোগ নিয়েছে উবার। চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলের সড়কে ৫০০ বিশেষ তথ্যসংগ্রহকারী গাড়ি নামানোর পরিকল্পনা...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচিত। আরবি ‘আমানত’ শব্দের অর্থ গচ্ছিত রাখা, নিরাপদে সংরক্ষণ করা বা বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন...
spot_img