Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

বিএনপি থেকে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। সেই নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপির সব ইউনিটে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। আজ আমরা ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। যেসব আসনে আমাদের যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দিতে চায়, সেখানে আমরা প্রার্থী দিইনি।”

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম জাতীয় সংসদ নির্বাচন।

এছাড়া, ঘোষিত তালিকায় আরও রয়েছেন—
ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ,
ঢাকা-৮: মির্জা আব্বাস,
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়,
ঢাকা-১২: সাইফুল ইসলাম নিরব,
ঢাকা-৬: ইশরাক হোসেন,
ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি,
ঢাকা-১৯: সালাহ উদ্দিন,
ঢাকা-২: আমান উল্লাহ আমান,
ঢাকা-১৬: আমিনুল হক,
নেত্রকোণা-৪: লুৎফুজ্জামান বাবর,
সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু,
কুমিল্লা-১: ড. মোশাররফ হোসেন,
চাঁদপুর-৩: এহসানুল হক মিলন,
লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,
চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী,
কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদ,
কক্সবাজার-৪: শাহজাহান চৌধুরী,
চট্টগ্রাম-১: নুরুল আমিন,
চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম,
নোয়াখালী-১: মাহবুব উদ্দিন খোকন,
নোয়াখালী-৩: বরকত উল্লাহ বুলু,
কিশোরগঞ্জ-৪: অ্যাডভোকেট ফজলুল হক,
ময়মনসিংহ-১: এমরান সালেহ প্রিন্স,
নরসিংদী-২: ড. আব্দুল মঈন খান,
ফরিদপুর-৫: শামা ওবায়েদ,
টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্র জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও কয়েকটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। বিএনপির পক্ষ থেকে মাঠপর্যায়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...
spot_img