Friday, June 5, 2026
28.2 C
Dhaka

রশিদ খানদের কোচের পদ ছাড়ার ঘোষণা জোনাথন ট্রটের

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ জোনাথন ট্রট আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ট্রট ২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের দায়িত্ব নেন। তার কোচিংয়ে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়ে—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছায় দলটি। এর আগের বছর ওয়ানডে বিশ্বকাপে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে সেমিফাইনাল মিস করেছিল রশিদ খানরা।

এসিবির বিবৃতিতে বলা হয়েছে, “প্রধান কোচ জোনাথন ট্রটের মেয়াদ শেষ হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষে, যা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।” বোর্ড আরও জানায়, “জাতীয় দলের পরবর্তী ধাপের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ট্রটের অধীনে আফগানিস্তান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চমক দেখায়—ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে জিতে নেয় চারটি ম্যাচ। যদিও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় মাত্র দুই পয়েন্টের ব্যবধানে।

পরের বছর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও এগিয়ে যায় দলটি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে থেমে যায় তাদের দুর্দান্ত যাত্রা।

নিজের সিদ্ধান্ত নিয়ে ট্রট বলেন, “আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। এই দলের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা চিরদিন থাকবে। ভবিষ্যতে আফগান ক্রিকেট ও তাদের অসাধারণ সমর্থকদের জন্য শুভকামনা রইল।”

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নির্ধারিত হয়েছে আগামী ৮ মার্চ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img