Saturday, July 11, 2026
27.1 C
Dhaka
No menu items!

গণভোটের বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার

জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন ও গণভোটের আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানোর জন্য সরকার এক সপ্তাহ সময় দিয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই সময়ের মধ্যে দলগুলো যদি একমত ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তবে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, সরকার ইতিমধ্যেই গণভোট ও সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা আয়োজন করেছে। তবে এখন দলের মধ্যে স্বতঃস্ফূর্ত আলোচনার প্রয়োজন। তিনি বলেন, “দলগুলো যদি নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেয়, তাহলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।”

আইন উপদেষ্টা উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরেরও বেশি সময় ধরে নিজ উদ্যোগে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা একসাথে কাজ করেছেন। এখনও তারা স্বতন্ত্রভাবে আলোচনা করে সরকারের জন্য চূড়ান্ত দিকনির্দেশনা প্রদান করতে পারে।

উপদেষ্টা বলেন, “বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের সুযোগ নেই। তাই আমাদের মনে রাখা উচিত যে সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “আমরা দলগুলোকে সময় দিতে চাই। দেখা যাক তারা আমাদের উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে একমত হতে পারে কি না। এক সপ্তাহের মধ্যে যদি তারা সিদ্ধান্ত দেয় না, তবে সরকার সরকারের মতো ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও জানিয়েছেন, দলগুলোর ঐক্যবদ্ধ নির্দেশনা পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এতে গণভোটের সময়, বিষয়বস্তু এবং প্রাসঙ্গিক সংবিধান সংশোধনের সব ইস্যু সমন্বিতভাবে ঠিক করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img