Saturday, June 27, 2026
30.8 C
Dhaka

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা দিলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন দেশের প্রথম “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স” আয়োজনের। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করে ক্রিকেটের উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বুলবুল বলেন, বাংলাদেশের ৬৪ জেলা ও আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। জেলা ক্রিকেট প্রেসিডেন্ট, ক্রীড়া অফিসার, কোচ ও নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে বোর্ড জানতে চায়, দেশের ক্রিকেটের প্রকৃত প্রয়োজন কী এবং বিসিবি কীভাবে সহায়তা করতে পারে।

তিনি বলেন, “আমরা সবাই একসঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই এই কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।”

আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স”। বুলবুল বলেন, “এই কনফারেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে চাই, নতুন যাত্রা শুরু করতে চাই। এটি হবে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবার মিলনমেলা।”

বুলবুল আরও জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “আমরা জানতে চাই, জেলায়-উপজেলায় কী ক্রিকেট হচ্ছে, কোথায় ঘাটতি আছে, কীভাবে সেই ঘাটতি পূরণ করা যায়। এর মাধ্যমে সম্পর্ক স্থাপন হবে এবং বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে...

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা...

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...
spot_img

আরও পড়ুন

ছয় মাস বয়সের পর শিশুকে মাংস খাওয়ানো যাবে? যা বলছেন শিশুবিশেষজ্ঞ

শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে শুধু মায়ের দুধ তার পুষ্টির চাহিদা পূরণে যথেষ্ট থাকে না। এ সময় থেকে সম্পূরক খাবার শুরু করার পরামর্শ...

প্রবাহ, তরঙ্গ ও শব্দ—পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো যেভাবে বদলে দিয়েছে প্রযুক্তির বিশ্ব

প্রকৃতির প্রতিটি ঘটনার পেছনেই লুকিয়ে আছে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক নিয়ম। নদীর পানির প্রবাহ, গিটারের তারের কম্পন কিংবা আমাদের কানে পৌঁছানো শব্দ—সবকিছুর মধ্যেই রয়েছে পদার্থবিজ্ঞানের...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা। নিয়মিত হাঁটলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে, শরীরের অতিরিক্ত মেদ নিয়ন্ত্রণে থাকে, মানসিক চাপ হ্রাস পায় এবং...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও পরিবারের নীরব সমর্থন। একজন শিক্ষার্থীর জন্য সেই যাত্রা আরও অর্থবহ হয়ে ওঠে যখন প্রতিটি ব্যর্থতা...
spot_img