Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

ভোটার বাড়ল ১৩ লাখ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর : ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত দুই মাসের ব্যবধানে নতুনভাবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। এই হালনাগাদের মাধ্যমে ইসি এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে।

আখতার আহমেদ বলেন, আগামী ১৮ নভেম্বর চূড়ান্তভাবে এই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকাকেই ভিত্তি করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রকাশের পর ভোটার তালিকায় আর কোনো পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না। তিনি আরও জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কমিশন গত কয়েক মাসে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালনা করেছে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ, মৃত ভোটার অপসারণ এবং নতুন ভোটার যুক্ত করার এই প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় এ বছর ডিজিটাল তথ্যভাণ্ডারের নিরাপত্তা ও নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য মিলিয়ে দেখা এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ভুয়া বা দ্বৈত ভোটার শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী ভোটার এবং তৃতীয় লিঙ্গের নাগরিকদের তথ্য অন্তর্ভুক্তিতেও নতুন পদক্ষেপ নিয়েছে ইসি।

আগামী নির্বাচনের আগে এই নতুন ভোটার তালিকা প্রকাশকে কমিশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। কারণ এই তালিকাকেই ভিত্তি করে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ, কেন্দ্র তালিকা প্রস্তুত ও ভোটগ্রহণের যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ভোটারদের সংখ্যা বৃদ্ধির ফলে আগামী নির্বাচনে তরুণদের ভোটের প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা বলেন, হালনাগাদকৃত এই তালিকা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি ইতিবাচক দিক নির্দেশ করে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img