Sunday, April 26, 2026
29 C
Dhaka

আলু রপ্তানির নামে প্রণোদনার ৭.৫৪ কোটি টাকা আত্মসাৎ: জড়িত ১০ কাস্টমস কর্মকর্তা

সরকার ঘোষিত নগদ প্রণোদনা হাতিয়ে নিতে আলু রপ্তানির ভুয়া বিল তৈরি করে ৭ কোটি ৫৪ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন চট্টগ্রামের বর্তমান ও সাবেক ১০ কাস্টমস কর্মকর্তা এবং ৫ ব্যবসায়ী। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, এ চক্র অ্যাসিকিউডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহার করে ‘কাগুজে রপ্তানি’ দেখিয়ে সরকারের কাছ থেকে ২০ শতাংশ হারে নগদ প্রণোদনা গ্রহণ করে।

দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, ‘অন্তরা কর্পোরেশন’ নামের একটি প্রতিষ্ঠান ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৯৬টি বিল অব এক্সপোর্ট জমা দেয়। এসব বিলের মাধ্যমে তাজা আলু রপ্তানির ভুয়া নথি তৈরি করে ব্যাংক থেকে প্রণোদনার টাকা তোলা হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, বাস্তবে কোনো পণ্য রপ্তানি করা হয়নি; অফ-ডক কর্তৃপক্ষও কোনো চালান গ্রহণ করেনি।

দুর্নীতির পদ্ধতি

দুদক জানায়, কাস্টমস কর্মকর্তারা ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে ভুয়া শিপিং বিল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সার্টিফিকেট, জাহাজীকরণ রেকর্ড ও ক্রেডিট রেটিং তৈরি করেন। এরপর সেসব নথি উত্তরা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার দিলকুশা শাখায় জমা দিয়ে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা উত্তোলন করা হয়। মোট ৪৯ লাখ ৬৯ হাজার ৬৭৭ মার্কিন ডলার (প্রায় ৭ কোটি ৫৪ লাখ টাকা) তোলা হয়।

আসামিদের তালিকা

মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, বাসুদেব পাল, মো. আশরাফুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, দিদারুন নবী, রনি বড়ুয়া ও মো. আরিফুর রহমান, বর্তমান রাজস্ব কর্মকর্তা ফারহানা আকরাম ও মো. মাহবুবুর রহমানকে।
ব্যবসায়ীদের মধ্যে আছেন অন্তরা কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. মুশতাক খান, মেসার্স এ অ্যান্ড জে ট্রেড ইন্টারন্যাশনালের অংশীদার মো. আবদুল জলিল আকন ও মো. আলতাফ হোসেন, মেসার্স প্যান বেঙ্গল এজেন্সির মো. সেলিম, এবং জিআর ট্রেডিং করপোরেশন সিএন্ডএফ লিমিটেডের মো. আব্দুল রহিম।

মামলার বিবরণ

৩০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায়ও মামলা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, এটি কেবল একটি উদাহরণ; ভবিষ্যতে এ ধরনের কাগুজে রপ্তানির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অন্যান্য মামলাও পুনরায় তদন্তের আওতায় আনা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের...

হজের আগে নিয়ত বিশুদ্ধ করবেন যেভাবে

হজে যাওয়ার আগে কেবল শারীরিক প্রস্তুতিই যথেষ্ট নয়, সমান...

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে...

রাতের বাসযাত্রায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মিলল লাশ

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ...
spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায় এমন কাজ হয়ে যায় যা অন্তরকে ভারী করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দেয়।...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। র‍্যাবিস ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে, যা...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগানোর নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো জিলকদ, জিলহজ, মহররম ও রজব। এই মাসগুলোকে আশহুরে হুরুম বা সম্মানিত মাস বলা হয়।...
spot_img