Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

গণভোট বিতর্ক রেখেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ

জাতীয় ঐকমত্য কমিশন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নোট অব ডিসেন্টের মধ্যেই ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকর করার সুপারিশ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সুপারিশে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নিয়মিত আইন প্রণয়ন কার্যক্রম চালানোর পাশাপাশি প্রথম ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এই সময়ে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ব্যর্থ হয়, তবে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

সুপারিশ অনুযায়ী, সংসদ নির্বাচনের দিন বা তার আগে জুলাই সনদ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এতে সংবিধানসংক্রান্ত ৪৮টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জনগণের মতামত নেওয়া হবে। সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নামে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করবে। গণভোটে ব্যালটে একটিমাত্র প্রশ্ন থাকবে— ‘আপনি কি জুলাই জাতীয় সনদ এবং তফসিল-১ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারের খসড়া বিলের প্রস্তাবসমূহের প্রতি সম্মতি জানাচ্ছেন?’

সুপারিশে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংবিধান সংস্কার পরিষদে কোরামের জন্য অন্তত ৬০ জন সদস্যের উপস্থিতি আবশ্যক। পরিষদ সংবিধান সংস্কারের প্রস্তাব অনুমোদনের জন্য সংখ্যাগরিষ্ঠ ভোট নেবে। সংবিধান সংস্কারের কাজ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে একটি উচ্চকক্ষ গঠনের সুপারিশও করা হয়েছে। এই উচ্চকক্ষ নিম্নকক্ষের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

পরামর্শে আরও উল্লেখ করা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিফলন হিসেবে কাজ করবে। তাই সংবিধান সংস্কারের জন্য আর কোনো আলাদা ভোট বা অনুমোদনের প্রয়োজন হবে না। রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট ও মতবিরোধের বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করা হবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে। তবে যদি ‘না’ ভোট বেশি হয়, তবে সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আদেশ জারির পর থেকে জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট আয়োজন করা যেতে পারে। সময় নির্ধারণের দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্তে নির্ধারিত হবে। কমিশনের হাতে দুটি বিকল্প প্রস্তাব রয়েছে— সরকার একটি আদেশ জারি করে গণভোট আয়োজন করবে অথবা তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি বিষয় বিল আকারে জনগণের কাছে উপস্থাপন করবে।

সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। কমিশন উল্লেখ করেছে, যেসব প্রস্তাব অধ্যাদেশ বা অফিস অর্ডারের মাধ্যমে বাস্তবায়নযোগ্য, সরকারকে সেগুলো দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...
spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেওয়ার পর মাঠের অর্জনের বাইরে এবার দেশের মাটিতে পেলেন...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের হাজারতম ম্যাচকে স্মরণীয় করে রাখল জাপান। তিউনেশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শুধু নকআউটের পথে এগোয়নি দলটি,...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই প্রত্যাবর্তনের গল্পে সবচেয়ে আলোচিত...
spot_img