Friday, February 27, 2026
22.9 C
Dhaka

ঝিনাইদহে শ্বশুরের বঁটির কোপে গৃহবধূ নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে এক গৃহবধূ লিমা বেগম শ্বশুরের আঘাতে প্রাণ হারিয়েছেন। রোববার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ অভিযুক্ত মুকুল শেখকে আটক করেছে। নিহত লিমা বেগম মুকবুল শেখের ছেলে মজনু শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে লিমা বেগম ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে যাচ্ছিলেন। তখন সেখানে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর মুকুল বঁটি দিয়ে লিমার শরীরে কোপ দেন। চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান জানান, নিহতের বুকের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম।...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা...

বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী সোহেল

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়...

মোবাইলের দাবিতে বিপজ্জনক সিদ্ধান্ত

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী...

লাকসামে ঐতিহাসিক ওয়াকফ জমি ঘিরে উত্তেজনা

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়েজুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন...

কিশোরদের অনলাইন নিরাপত্তায় কঠোর হচ্ছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও...

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের...

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের হাতে আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদারিত্ব ও নিয়মিত প্রশিক্ষণের ওপর...

রমজানে দাম্পত্য সম্পর্কের সঠিক বিধান

মাহে রমজান মুসলমানদের কাছে আত্মসংযম ও ইবাদতের মাস হিসেবে...
spot_img

আরও পড়ুন

ত্যাগে গড়া এক মহান সাহাবির জীবন

ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন মদিনার প্রথম দাঈ, যার প্রচেষ্টায় মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। তার...

শিশুদের ফল খাওয়ানোর সঠিক নিয়ম

শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো প্রয়োজন। ফলমূল থেকে শিশুরা পায় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তবে বীজযুক্ত ফল খাওয়ানোর ক্ষেত্রে...

মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণের বিশেষ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ট্রলার দুটি তল্লাশি করে প্রায় ১০ মণ...

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো ছিল মূল কারণ

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তিলকপুর...
spot_img