Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

মিরাজকে ফোন করে উৎসাহ দিয়েছেন তামিম-মাশরাফি

বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সময়টা সহজ ছিল না। নেতৃত্বের শুরু থেকেই তাকে নানা চাপে পড়তে হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সেই চাপ কিছুটা লাঘব হয়েছে। ম্যাচ শেষে মিরাজ জানান, সাবেক দুই সফল অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা তাকে ফোন করে উৎসাহ ও পরামর্শ দিয়েছেন।

মিরাজ বলেন, তামিম ভাই ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। তিনি নিজেও অধিনায়ক ছিলেন। বলেছেন, কঠিন সময় আসবেই, তবে ধৈর্য ধরে থাকলে ভালো কিছু আসবেই। মাশরাফি ভাইও ফোন দিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি কিভাবে দলের নেতৃত্ব দিয়েছেন, কিভাবে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন— এসব নিয়েই অনেক পরামর্শ দিয়েছেন। তাদের দুজনের উৎসাহ আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।

সিরিজ জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো শুরু করেছিলাম। সৌম্য সরকার ও সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেছে। মিরপুরের উইকেট সবসময় সহজ নয়, কিন্তু তারা প্রথম ২০ ওভারে যে বাউন্ডারি মেরেছে এবং ইনিংস গড়েছে, সেটিই দলের ভিত্তি গড়েছে।

সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাটিং ব্যর্থতার পর এবার দলের ঘুরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে মিরাজ বলেন, শেষ কয়েক ম্যাচে ব্যাটাররা ভালো করতে পারেনি। তবে আমরা সবাই মিলে আলোচনা করেছি— কীভাবে ইতিবাচকভাবে ব্যাটিং করা যায়। সবাই একমত ছিল, আত্মবিশ্বাস ছাড়া রান করা সম্ভব নয়। তাই সবাই ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল।

সিরিজ সেরা রিশাদ হোসেনের প্রশংসা করতেও ভোলেননি মিরাজ। তিনি বলেন, রিশাদ অসাধারণ খেলেছে গোটা সিরিজজুড়ে। ব্যাটিং-বোলিং দুই দিকেই সে দলের জন্য অবদান রেখেছে। তার পারফরম্যান্স দলের কাজ অনেক সহজ করে দিয়েছে। সবাই একে অপরকে সাপোর্ট করছে, সেটাই দলের সাফল্যের মূল কারণ।

আগামী বছরে ব্যস্ত আন্তর্জাতিক সূচি সামনে রেখে মিরাজ বলেন, আমরা অনেক দিন পর ওয়ানডে সিরিজ খেললাম। ধারাবাহিকভাবে খেলতে পারলে আরও ভালো দল হয়ে উঠবো। সামনে অনেক ম্যাচ আছে, সবাই জানে তাদের দায়িত্ব কী— আশা করি, আমরা আরও উন্নতি করবো।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...
spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায় ৩০০ বছরের পুরোনো নিদাড়িয়া মসজিদ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...
spot_img