Sunday, April 19, 2026
31 C
Dhaka

নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিজেই তদারকি করবেন প্রধান উপদেষ্টা : এনসিপি ও জামায়াতকে আশ্বাস

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী। বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই পৃথক বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে ড. ইউনূস দুই দলকেই আশ্বস্ত করেন যে, একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, “আমাদের নিরপেক্ষতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। জনগণ যাতে আস্থার সঙ্গে ভোট দিতে পারে, সে জন্য ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও পদক্ষেপ নেওয়া হবে।”

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দলের অন্যান্য সদস্যরা হলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তারা জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নিয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস চান।

প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন, “এই সনদ জাতির জন্য ঐক্যের প্রতীক, এতে সবার অংশগ্রহণ জাতীয় ঐক্যকে শক্তিশালী করবে।” তিনি আরও জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে কাজ করছে এবং এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এরপর জামায়াতে ইসলামী নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোটের দাবি তোলে। তারা বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে জনগণের মতামত স্পষ্টভাবে প্রতিফলিত হবে।”

বৈঠকে জামায়াতের নেতারা নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের পদক্ষেপে সরকারের প্রতি আস্থা প্রকাশ করেন। তারা জানান, প্রধান উপদেষ্টা কর্তৃক নেওয়া যেকোনো প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি জামায়াতের পূর্ণ সমর্থন থাকবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উভয় দলকেই আশ্বস্ত করেন যে, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই তদারকি করবেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img