Sunday, June 21, 2026
29.4 C
Dhaka

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ওই প্রতীক দেওয়া যাচ্ছে না। রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এনসিপি ছাড়াও তিনি জানিয়েছেন, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এবং রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলতে পারবে না, কোনো কলঙ্ক নেই। অতীতের দাগ কাটিয়ে আমাদের আস্থা ও সমন্বয় নিশ্চিত করতে হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে দেখাতে চাই, এ দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। পুলিশ জনবান্ধব হতে চলেছে, জনগণের পক্ষে কাজ করবে এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। দেশের ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা ইতিহাসে আগে হয়নি। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগীতা করতে প্রস্তুত।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সিটিএসবি (ডিসি) আফজল হোসেন, উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২৭ বছর বয়সে এসে প্রথমবার বাবাকে ‘বাবা’ বলে ডাকলাম

জীবনের কিছু প্রাপ্তি অর্থ, সম্পদ কিংবা সামাজিক স্বীকৃতির চেয়েও...

বাবাকে দূর থেকে দেখতাম, কাছে যেতাম না

বাবা দিবসকে ঘিরে অনেকেই নিজের জীবনের স্মৃতি ও অনুভূতির...

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...
spot_img

আরও পড়ুন

২৭ বছর বয়সে এসে প্রথমবার বাবাকে ‘বাবা’ বলে ডাকলাম

জীবনের কিছু প্রাপ্তি অর্থ, সম্পদ কিংবা সামাজিক স্বীকৃতির চেয়েও অনেক বড় হয়ে ওঠে। কারও কাছে তা হতে পারে একটি সম্পর্কের পুনর্মিলন, কারও কাছে বহু...

বাবাকে দূর থেকে দেখতাম, কাছে যেতাম না

বাবা দিবসকে ঘিরে অনেকেই নিজের জীবনের স্মৃতি ও অনুভূতির কথা তুলে ধরছেন। কারও কাছে বাবা শাসনের প্রতীক, কারও কাছে ভরসার আশ্রয়। আবার অনেকের শৈশবজুড়ে...

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা ইন্টার মায়ামি এবার আরও একটি বড় নাম যুক্ত করার পথে এগোচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...
spot_img