Thursday, February 26, 2026
29.3 C
Dhaka

বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক

ইরাক বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। গত ১৩ ও ১৪ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দিনব্যাপী যৌথ কমিটির বৈঠকে এই আগ্রহ জানানো হয়।

বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসনসহ জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়, ইরাকে দক্ষ, অর্ধ-দক্ষ ও অদক্ষ কর্মী প্রেরণের সম্ভাবনা এবং ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ বিষয়ক আলোচনা হয়। বৈঠকের শেষে একটি ‘রেকর্ড অব ডিসকাশন’ স্বাক্ষরিত হয় এবং উভয় পক্ষের সম্মতিতে নীচে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।

ইরাক সরকার বাংলাদেশিদের বিভিন্ন সেক্টরে কর্মী ভিসা প্রদানের মাধ্যমে নিয়োগ নিশ্চিত করবে। নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে ইরাকী নিয়োগকর্তা প্রদত্ত চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়নের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে ইরাকে যাওয়ার আগে বাংলাদেশি কর্মীরা কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করবে। ইরাকে কোন সেক্টরে কত কর্মীর প্রয়োজন, সে বিষয় বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে ইরাকী প্রতিনিধিদল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার অনিয়মিত কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় নিয়মিতকরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরাক সরকারের নিকট অনুরোধপত্র প্রেরণ করবে।

ইরাকে বাংলাদেশি কর্মী প্রেরণের পথ সুগম করার জন্য যৌথ কমিটি বছরে অন্তত একবার বৈঠক করবে।

সমঝোতা চুক্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আবদুর রেজা খাইয়ুন আত-ওয়ানি স্বাক্ষর করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং ইরাকি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত...

টিএসসিতে নারীর দিকে লাঠি তেড়ে আসার ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে এক তরুণ লাঠি...

হাজারীবাগে কিশোরী ছুরিকাঘাতে নিহত, পরিবারে শোক

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা...

কলাতলীর গ্যাসপাম্প বিস্ফোরণে ১০ জন দগ্ধ, বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বুধবার রাতে একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের...

নগরের পথে পলাশের সাজে মুগ্ধ পথিকরা

রাজশাহীর মধ্যবুধপাড়া এলাকায় সড়কের দুই ধারে টুকটুকে লাল পলাশ...

মশার কারণে গাজীপুরে জীবন দুর্বিষহ, বাসিন্দাদের চরম ভোগান্তি

দিনভর কর্মচাঞ্চল্যে মুখর থাকা গাজীপুর নগরীতে সন্ধ্যা নামলেই নেমে...

আ.লীগ কর্মীদের বিষয়ে পুলিশের নতুন নির্দেশনা

ঢাকা ও রাজশাহী: পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়কে নির্দেশ দিয়েছে,...

চট্টগ্রামে দগ্ধ রোগীদের জন্য নতুন বার্ন ইউনিট অপরিহার্য

চট্টগ্রাম: চট্টগ্রামে আগুনে দগ্ধ বা পোড়া রোগীদের একমাত্র চিকিৎসা...

৩১তম অমর একুশে বইমেলা শুরু

ঢাকা: ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি...

১০ মার্চ উদ্বোধন, বগুড়ায় পাইলট প্রকল্প শুরু

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি...

প্রতিদিন ১০০০ মানুষের ইফতার, চলছে ১৯ বছর

রমজান মাস এলেই বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে...
spot_img

আরও পড়ুন

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটি বলেছে, সারা দেশে পুলিশ বাহিনীর...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের উপরিভাগ অনুযায়ী ভূকম্পনের মাত্রা ৫.১ রেকর্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তারেক রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। পুলিশ ও...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়েছে। কলাতলীর হোটেল–মোটেল জোনের পূর্ব দিকে অবস্থানরত এই...
spot_img