Wednesday, March 4, 2026
26.2 C
Dhaka

নির্বাচনী সোশ্যাল মিডিয়া প্রচারণায় নতুন নির্দেশনা জারি করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণায় এবার কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ফেসবুক, ইউটিউবসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালাতে হলে প্রার্থীদের নতুনভাবে সাতটি বাধ্যতামূলক নিয়ম মানতে হবে।

ইসি বলছে, সময়ের সঙ্গে প্রযুক্তি ও প্রচারের ধরন পরিবর্তিত হয়েছে। সামাজিক মাধ্যম এখন নির্বাচনের একটি বড় প্ল্যাটফর্ম। তাই অপপ্রচার, বিভ্রান্তি ও ঘৃণামূলক প্রচারণা বন্ধ করতে আচরণবিধিতে স্পষ্ট নির্দেশনা সংযোজন করা হয়েছে।

নতুন সাতটি নির্দেশনা:
১. প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা রাজনৈতিক দলের ফেসবুক/অন্যান্য ডিজিটাল আইডি, ইমেইলসহ সকল প্রচার মাধ্যমের তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে আগে জমা দিতে হবে।
২. নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ।
৩. সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো, বিভ্রান্তিকর বা ভুল তথ্য প্রচার, কারও ছবি বিকৃতি বা ভুয়া কনটেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নারী, সংখ্যালঘু বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক, উসকানিমূলক বা ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না।
৫. ধর্ম বা জাতিগত অনুভূতিকে ভোট প্রভাবিত করতে ব্যবহার করা যাবে না।
৬. নির্বাচনসংক্রান্ত কোনো পোস্ট বা তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই বাধ্যতামূলক; গুজব বা যাচাইহীন তথ্য প্রচার নিষিদ্ধ।
৭. কোনো দল, প্রার্থী বা সমর্থক কারও সুনাম নষ্ট বা চরিত্রহননের উদ্দেশ্যে কনটেন্ট তৈরি, সম্পাদনা, প্রচার বা শেয়ার করতে পারবে না। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারও নিষিদ্ধ।

নির্বাচন কমিশনের কর্মকর্তা জানিয়েছেন, এসব নির্দেশনার উদ্দেশ্য প্রচারণা শালীন, সত্যনিষ্ঠ ও নিয়ন্ত্রিত রাখা। এর ফলে সামাজিক মাধ্যমে রাজনৈতিক পরিবেশ আরও সুস্থ ও সুষ্ঠু থাকবে।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রোজার আসল লক্ষ্য: অন্তরের পরিশুদ্ধি

ইসলামে রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম...

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি...

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর...

‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের “মহান...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন...

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট...

বিদ্যুতের চাহিদা কমাতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...
spot_img

আরও পড়ুন

রোজার আসল লক্ষ্য: অন্তরের পরিশুদ্ধি

ইসলামে রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়। এটি মানুষের চরিত্র, ভাষা ও আচরণ পরিশুদ্ধ করার এক মহান প্রশিক্ষণ। রোজার মূল লক্ষ্য...

শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি শুরু করেছে মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন...

টালমাটাল বিশ্ব অর্থনীতি: বাড়ছে তেল-গ্যাসের দাম, পুঁজিবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও পুঁজিবাজারে। যুদ্ধ শুরু...

প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব কমানো হলো ৮ জনের

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর ফলে তাদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্বও...
spot_img