Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে : ট্রাম্প

মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তরকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের সূচনা বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান তিনি।

ট্রাম্প লিখেছেন, “গাজায় আটক জীবিত ২০ জন জিম্মি ফিরে এসেছে— এটি অত্যন্ত ইতিবাচক। আমরা যেমন আশা করেছিলাম, সেই অংশটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে কাজ এখানেই শেষ নয়, কারণ চুক্তির অংশ হিসেবে মৃত সব জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল, যা এখনও সম্পূর্ণ হয়নি। তাদের মরদেহ অবশ্যই ফিরিয়ে দিতে হবে, এবং এখান থেকেই যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব শুরু হলো।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সশস্ত্র হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। তাদের মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪৮ জন জিম্মি হামাসের কব্জায় ছিল— যাদের মধ্যে ২০ জন জীবিত ও ২৮ জন মৃত বলে জানানো হয়।

গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস ও ইসরায়েল উভয় পক্ষের সম্মতির পর ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই পরিকল্পনা অনুযায়ী, হামাসকে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মি এবং মৃত ২৮ জনের মরদেহ হস্তান্তর করতে বলা হয়েছিল।

যুদ্ধবিরতির তৃতীয় দিন হামাস তাদের নিয়ন্ত্রণে থাকা জীবিত ২০ জিম্মিকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরায়েল ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়। পাশাপাশি হামাস চারজন মৃত জিম্মির মরদেহও ফেরত দেয়। তবে গোষ্ঠীটির দাবি, বাকি মরদেহগুলোর অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি, কারণ ইসরায়েলি বিমান হামলায় যেসব স্থানে মরদেহ রাখা ছিল, সেগুলোর চিহ্ন মুছে গেছে।

এ ঘটনায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জানিয়েছে, হামাস যদি অবশিষ্ট মরদেহ ফেরত না দেয়, তাহলে সীমান্ত ক্রসিং বন্ধ এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...
spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...
spot_img