Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে ভেনেজুয়েলার দূতাবাস বন্ধ

বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার জেতার তিনদিন পর নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। তবে সরকার দাবি করেছে, এই সিদ্ধান্তের সঙ্গে নোবেল পুরস্কারের কোনো সম্পর্ক নেই; এটি প্রবাসী সেবা পুনর্গঠনের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ জানায়নি, তবে দূতাবাস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক অধিকারের জন্য নিরলস সংগ্রাম ও নাগরিকদের স্বাধীনতার পক্ষে লড়াই করায় মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাচাদোকে ‘পৈশাচিক ডাইনি’ বলে আখ্যায়িত করেছেন। সরকারপক্ষ মাচাদোর নোবেল প্রাপ্তিকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে দাবি করছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দূতাবাস বন্ধের বিষয়টি দুঃখজনক। মতপার্থক্য থাকলেও নরওয়ে সবসময় আলোচনার দ্বার খোলা রাখতে চায়।” তারা আরও স্পষ্ট করে জানায়, নোবেল পুরস্কারের সঙ্গে নরওয়েজিয়ান সরকারের কোনো সরাসরি সম্পর্ক নেই।

মাচাদো দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। গত নির্বাচনে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখেন তিনি। তবে ব্যাপক কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও মাদুরো আবারও নির্বাচনে জেতেন।

নির্বাচনের পরপরই মাচাদোকে গ্রেপ্তার করে সরকার, কিন্তু পশ্চিমা দেশগুলোর চাপের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয় মাদুরো প্রশাসন। এরপর থেকেই তিনি আত্মগোপনে আছেন। ধারণা করা হয়, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবস্থান করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...
spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেওয়ার পর মাঠের অর্জনের বাইরে এবার দেশের মাটিতে পেলেন...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের হাজারতম ম্যাচকে স্মরণীয় করে রাখল জাপান। তিউনেশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শুধু নকআউটের পথে এগোয়নি দলটি,...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই প্রত্যাবর্তনের গল্পে সবচেয়ে আলোচিত...
spot_img