Wednesday, March 4, 2026
33 C
Dhaka

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (১২ অক্টোবর) ইতালির রোমের উদ্দেশে রওনা হচ্ছেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ফোরাম বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের একত্রিত করে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক উপস্থিতির একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট...

বিদ্যুতের চাহিদা কমাতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে।...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের...

দুষ্প্রাপ্য হলুদ শিমুলে মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড...

অফিসে তালা ঝুলানো অবস্থায় বারান্দায় বসে প্রতিমন্ত্রীর অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) আকস্মিক...
spot_img

আরও পড়ুন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালায়, যাতে অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরও। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ,...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক কাটা গাছের নিচে চাপা পড়ে এক চা–দোকানির মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম পৌরসভার...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট আইরিস ডেনা থেকে ৩০ নাবিককে উদ্ধার করেছে। বুধবার (৪ মার্চ) এ তথ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা...
spot_img