Monday, June 22, 2026
33.4 C
Dhaka

নামাজ পড়ার পরও বিপদ না কাটলে যা করবেন

বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী এক তরুণী প্রশ্ন করেছেন—“আগে নামাজ পড়তাম না, তখন জীবন ঠিকঠাক চলছিল। এখন নামাজে মনোযোগী হওয়ার পর একের পর এক বিপদ দেখা দিচ্ছে। আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট? নাকি আমার দোয়া কবুল হচ্ছে না?”

অনলাইন ইসলামী প্ল্যাটফর্ম ‘আবাউট ইসলাম’-এ এই প্রশ্ন ভাইরাল হয়েছে। ছয় সদস্যের পরিবারে বড় হওয়া ওই শিক্ষার্থী লিখেছেন, আগে সে পরিশ্রম ছাড়াই ভালো রেজাল্ট পেত, মানসিক চাপও কম ছিল। কিন্তু নামাজে মনোযোগী হওয়ার পর ফলাফল খারাপ হচ্ছে, উদ্বেগ বেড়ে যাচ্ছে। তিনি শুধু আল্লাহর কাছে ক্ষমা, মনোবল ও শান্তি চাচ্ছেন, তবু কিছুই ঠিক হচ্ছে না।

ইসলামী পরামর্শক হান্না মরিস জানান, এটি শয়তানের কুমন্ত্রণা। যখন কেউ ইমান ও আমলে উন্নতি করতে চায়, শয়তান বিভিন্ন সন্দেহ তৈরি করে। সে চায় মানুষ ভাবুক—নামাজ না পড়াই ভালো ছিল। আসলে এটি একটি বড় পরীক্ষা।

হান্না বলেন, নামাজে ফিরে আসাটাই সবচেয়ে বড় সাফল্য। পৃথিবীর সাময়িক বিপর্যয়ে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ যখন কিছু কেড়ে নেন, হয়তো তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ফলাফল খারাপ হলেও হতে পারে আল্লাহ তোমাকে অন্য পথে পরিচালিত করছেন, যেখানে তুমি আরও সফল হবে।

তিনি শেষে পরামর্শ দেন—ধৈর্য ধরো, নামাজে অটল থাকো, শয়তানের কুমন্ত্রণাকে প্রশ্রয় দিও না। একসময় বুঝবে, এই কঠিন সময়টি ছিল তোমার জন্য রহমতের দরজা। হান্না মরিস তরুণীর জন্য দোয়া করেন, আল্লাহ যেন দুশ্চিন্তা দূর করেন, হৃদয়ে প্রশান্তি দেন এবং ধৈর্যের উত্তম প্রতিদান দেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...
spot_img

আরও পড়ুন

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...
spot_img