Sunday, June 14, 2026
28 C
Dhaka

কনটেন্ট নির্মাতাদের জন্য এআইয়ের এই সময় ‘ভয়ের’: মিস্টারবিস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ভয়ের সময়’ বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট।

তার মতে, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (GenAI) উন্নতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে লাখ লাখ নির্মাতা, যারা ইউটিউবে কনটেন্ট তৈরি করে জীবিকা নির্বাহ করছেন, তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়ছে।

মিস্টারবিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন— “যখন এআই-তৈরি ভিডিও মানুষের তৈরি ভিডিওর মতোই ভালো হবে, তখন আমাদের মতো নির্মাতাদের কী হবে?”

গত কয়েক বছরে এআই টুলগুলোর সক্ষমতা বিস্ময়করভাবে বেড়েছে। এখন কেবল কয়েকটি নির্দেশনা বা প্রম্পট দিলেই সম্পূর্ণ ভিডিও তৈরি সম্ভব। ওপেনএআই সম্প্রতি ‘সোরা’ নামের একটি নতুন ভিডিও-জেনারেটিং টুল উন্মোচন করেছে, যা কপিরাইটযুক্ত চরিত্র ও দৃশ্য নকল করতে সক্ষম। এই টুল নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির কারণে সৃজনশীল পেশাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। চলচ্চিত্র ও গেম শিল্পে এআই ব্যবহারের বিরোধিতায় একাধিক দেশেই ধর্মঘট ও প্রতিবাদ হয়েছে।

অন্যদিকে, ইউটিউব এখন নির্মাতাদের জন্য এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে ভিডিও তৈরির পাশাপাশি সাবটাইটেল জেনারেশন ও স্ক্রিপ্ট সম্পাদনার সুবিধাও পাওয়া যাচ্ছে।

‘নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি’র ডিজাইন ও ইনোভেশন বিভাগের অধ্যাপক লার্স এরিক হোলমকুয়েস্ট জানান, “বর্তমানে অনেক ইউটিউব ভিডিওই পুরোপুরি এআই দিয়ে তৈরি, বিশেষ করে দীর্ঘ ভিডিও—যেগুলো মানুষ ঘুমানোর সময় চালিয়ে রাখেন।”

তিনি আরও বলেন, “এআইকে আমরা যখন হাতিয়ার হিসেবে দেখি, তখন বুঝতে পারি এটি সৃজনশীলতাকে অনেকটাই সস্তা করে দিচ্ছে।”

তবে হোলমকুয়েস্ট মনে করেন, মিস্টারবিস্টের মতো শীর্ষ নির্মাতাদের জায়গা সহজে নিতে পারবে না এআই। তার ভাষায়, “মিস্টারবিস্টের ভিডিও জনপ্রিয় কারণ সেখানে বাস্তব মানুষকে কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যায়—এটি এআই দিয়ে সম্ভব নয়।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img