Sunday, August 2, 2026
33.2 C
Dhaka
No menu items!

গিসেলে বন্দচেনের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা

ব্রাজিলে সুপারমডেল গিসেলে বন্দচেনের ডিপফেক ব্যবহার করে কোটি টাকার প্রতারণা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের মাধ্যমে ভুয়া পণ্য ও সেবার প্রচার করে তারা ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ২০ মিলিয়ন রেইস (প্রায় ৩.৯ মিলিয়ন মার্কিন ডলার) হাতিয়ে নেয়। দেশটির পুলিশ জানায়, সম্প্রতি অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি রাজ্যে সন্দেহভাজনদের সম্পদ জব্দ করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, প্রতারকরা বন্দচেনসহ অন্যান্য আন্তর্জাতিক তারকার কৃত্রিম ভিডিও ব্যবহার করতো। এসব ভিডিওতে তারকারা স্কিনকেয়ার পণ্য, বিনিয়োগ প্রকল্প কিংবা ভুয়া গিভঅ্যাওয়ে অফার প্রচার করছে— এমনভাবে উপস্থাপন করা হতো। ভুক্তভোগীদের অনেকে অল্প অঙ্কের অর্থ, সাধারণত ১০০ রেইস (প্রায় ১৯ ডলার) বা তার কম ক্ষতি করায় অভিযোগ জানাতেন না। এর সুযোগে চক্রটি নিরাপদ মনে করে প্রতারণার জাল আরও বিস্তার করে।

২০২৪ সালের আগস্টে এক ভুক্তভোগী অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি জানান, গিসেলে বন্দচেনের পরিবর্তিত ভিডিও ব্যবহার করে তাকে স্কিনকেয়ার পণ্য কেনার প্রলোভন দেখানো হয়েছিল। আরেক বিজ্ঞাপনে ডিপফেক ব্যবহার করে গিভঅ্যাওয়ে অফার প্রচার করা হয়, যেখানে মানুষকে শিপিং ফি দিতে বলা হলেও কোনো পণ্য সরবরাহ করা হয়নি।

সাইবারক্রাইম ইউনিট বলছে, চক্রটি কেবল স্কিনকেয়ার পণ্য নয়, ভুয়া বেটিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রতারণামূলক প্রকল্পেও ডিপফেক ব্যবহার করেছে। এ ধরনের প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

এ বছরের জুনে ব্রাজিলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো প্রতারণামূলক বিজ্ঞাপন দ্রুত অপসারণ না করলে তারাও আইনি দায় বহন করবে।

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, জনপরিচিত ব্যক্তিদের ছবি বা ভিডিও ব্যবহার করে প্রতারণা চালানো তাদের নীতির পরিপন্থী। প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে এসব বিজ্ঞাপন শনাক্ত করে দ্রুত অপসারণ করছে।

গিসেলে বন্দচেনের টিম সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, কোনো বিজ্ঞাপনে অস্বাভাবিক ছাড় বা অতি-আকর্ষণীয় অফার দেখলে তা যাচাই করতে হবে। একই সঙ্গে সন্দেহজনক বিজ্ঞাপন সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স, গ্লোবো নিউজ

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img