Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

লন্ডনে ছয় মাস ধরে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি

ভালো নেই জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসাধীন আছেন। ছয় মাস ধরে সেখানেই তার চিকিৎসা চলছে।

সম্প্রতি নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান কাঞ্চনের ছেলে মিরাজুল মইন। আর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন জামাতা আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম জানান, গত ২৬ এপ্রিল থেকে ইলিয়াস কাঞ্চন লন্ডনে অবস্থান করছেন। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার হয়। টিউমারের কিছু অংশ অপসারণ করা সম্ভব হলেও পুরোটা সরানো হয়নি। কারণ এতে জীবনহানিসহ চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি ছিল।

বর্তমানে টিউমারের অবশিষ্টাংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ‘টার্গেট থেরাপি’, যা সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে। এরপর চার সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।

দীর্ঘদিন চিকিৎসার জন্য লন্ডনে থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন ইলিয়াস কাঞ্চন। কর্মব্যস্ত জীবন থেকে হঠাৎ ঘরবন্দী হয়ে পড়া তাকে বিচলিত করছে। কেমোথেরাপির কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং কথা বলতেও কষ্ট হচ্ছে। এজন্য চিকিৎসকরা তাকে ফোনে কথা বলা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সাক্ষী আদহাম আদালতে জবানবন্দি

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল...

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে...

রোজাদারদের মিলনমেলা: এক কাতারে ইফতার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফে পবিত্র রমজান মাসে...

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে...

মানবসেবায় জীবনের পরিশেষ কেটেছে ‘সিস্টার রোজের’, শেষ ইচ্ছা বাংলাদেশের নাগরিকত্ব

মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে ৮৭ বছর বয়সী জিলিয়ান মার্গারেট রোজ...

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য...

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটে একাধিক মুখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের...

মাসে ২০০ টাকায় মডেল পরীক্ষায় বদলে যাচ্ছে ভাগ্য

ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রোববার (৭...

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায়...

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের...

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয়...

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...
spot_img

আরও পড়ুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সাক্ষী আদহাম আদালতে জবানবন্দি

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা চলাকালীন তৃতীয় সাক্ষী...

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে বই দেখছিলেন গাজী রাফি ও তাঁর সহপাঠী নাইমুর রহমান। রাফি উপন্যাস পড়তে ভালোবাসেন এবং তিনি...

রোজাদারদের মিলনমেলা: এক কাতারে ইফতার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফে পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জিয়ারত করতে আসেন। সন্ধ্যার আগে মাজার প্রাঙ্গণে এক কাতারে বসে...

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে সেজেছে। প্রাতঃভ্রমণকারী, পথিক ও দর্শনার্থীদের দৃষ্টি যেন চেনা–অচেনা ফুল ও রঙের দিকে কেন্দ্রীভূত। গাছে গাছে...
spot_img