Tuesday, June 30, 2026
31.4 C
Dhaka

‘এবার আর সংযম দেখাবো না’- ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

ভারতের সামরিক নেতৃত্বের উসকানিমূলক মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী বলেছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে এবং এবার ইসলামাবাদ আর সংযম দেখাবে না।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ভারতের পক্ষ থেকে সাম্প্রতিক বিভ্রান্তিকর, উসকানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে সংঘাত বাঁধলে পাকিস্তান কোনো দ্বিধা ছাড়াই শক্তভাবে পাল্টা জবাব দেবে।

পাকিস্তান সেনাবাহিনী আরও জানায়, তারা প্রতিপক্ষের ভূখণ্ডের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাল্টা হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রাখে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এবার ভারতের তথাকথিত ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়া হবে।

এর আগের দিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা চালিয়ে যায়, তবে ভারত এবার আর সংযম দেখাবে না। এমনকি পাকিস্তানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও গত বৃহস্পতিবার বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো ধরনের “অ্যাডভেঞ্চার” করে, তবে ভারত এমন জবাব দেবে যা “ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে।”

মূলত সির ক্রিক হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যবর্তী ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল। এ নিয়েই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের মধ্যে।

এর আগে চলতি বছরের মে মাসে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয়। ভারত তখন পাকিস্তানি ভূখণ্ডে “অপারেশন সিন্দুর” চালায়। জবাবে ইসলামাবাদ “অপারেশন বুনিয়ানুন মারসুস” শুরু করে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের...

সন্ধ্যা পর্যন্ত ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১২টি জেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায়...
spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোরআন ও হাদিসে সময়ের যথাযথ ব্যবহার, কর্মদক্ষতা বৃদ্ধি এবং ইবাদতের মাধ্যমে জীবনকে সুশৃঙ্খল...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। ইসলাম প্রকৃতি ও পরিবেশকে আল্লাহর সৃষ্টি হিসেবে মর্যাদা দিয়েছে এবং পৃথিবীর ভারসাম্য...
spot_img