Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

নিষেধাজ্ঞার খবরে ইলিশের দাম আকাশচুম্বী

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে। আর সেই খবরেই শেষ মুহূর্তের দিনে চাঁদপুরের ইলিশের হাটে দেখা গেছে হাকডাকে গরম পরিস্থিতি। পদ্মা-মেঘনার ইলিশের সংকটের মধ্যেই দাম উঠেছে আকাশচুম্বী।

শুক্রবার (৩ অক্টোবর) শহরের বড় স্টেশন মাছঘাট ও আশপাশের বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। দুই থেকে আড়াই কেজি ওজনের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকায়। দাম যতই বাড়ুক, তবুও ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

ক্রেতাদের দাবি, বরফকল বন্ধ হয়ে যাওয়ায় ২২ দিন দূরে আত্মীয়স্বজনদের কাছে ইলিশ পাঠানো সম্ভব হবে না। তাই শেষ দিনে যে দামই হোক, হাতে তুলে নিচ্ছেন মাছ। তবে ইলিশের চেয়ে ক্রেতা বেশি হওয়ায় বিক্রেতারা লাগামহীন দাম হাঁকছেন বলে অভিযোগ তাদের।

চরভৈরবী থেকে আসা রফিক নামের এক ক্রেতা বলেন, পদ্মা-মেঘনার ইলিশ একেবারেই নেই। হাতিয়া-রামগতির ছোট সাইজের ইলিশ কিনতেও এখন দুষ্কর হয়ে পড়েছে। শুধু মাছ নয়, ইলিশের ডিমের দামও কয়েক গুণ বেড়েছে।

হরিণা ঘাটের খুচরা বিক্রেতা আইয়ুব আলী জানান, ছোট সাইজের ইলিশ হালি প্রতি (২০০ গ্রাম ওজন) বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৭০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ কেজি প্রতি ২২০০ থেকে ২৫০০ টাকা। আর আড়াই কেজি পর্যন্ত বড় ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকায়।

প্রবীণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়ালের ভাষ্য, মৌসুমে ইলিশ কমবেশি পাওয়া গেলেও চাহিদা বেশি থাকায় দাম কমেনি। অনলাইন বিক্রেতারাও হাট থেকে প্রচুর ইলিশ কিনে নিচ্ছেন।

চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এ বছর জাটকা রক্ষায় প্রশাসন কঠোর ছিল, তাই বড় আকারের ইলিশ মিলছে। তবে নিষেধাজ্ঞার খবরে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া তদারকি করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...
spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...
spot_img