Monday, February 2, 2026
22 C
Dhaka

নওগাঁয় বাল্যবিয়ে করতে এসে কারাগারে বর

প্যান্ডেল ঘেরা বাড়ি, বিয়ের সাজে কনে, অতিথিদের ভোজ—সব মিলিয়ে চলছিল জমজমাট বিয়ের আয়োজন। কিন্তু মুহূর্তেই থেমে যায় সে আয়োজন। কারণ কনে অষ্টম শ্রেণির ছাত্রী, আর বর বয়সে ২৫। ফলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থামিয়ে বরকে পাঠানো হলো কারাগারে।

গুরুদাসপুর উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর বাহারুল ইসলামকে (২৫) দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

কনে কী বললেন?

শিক্ষার্থী ইতি খাতুন, নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়ে তিনি বলেন,
“অনেক দূর পর্যন্ত লেখাপড়ার ইচ্ছে আমার। কিন্তু পরিবার ও প্রতিবেশীদের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। ইউএনও সময়মতো এসে বিয়ে বন্ধ করেছেন, এজন্য কৃতজ্ঞ। এখন আবার স্কুলে যেতে পারব, সহপাঠীদের সঙ্গে খেলতে পারব—এই ভেবে আনন্দ হচ্ছে।”

বরের পরিচয়

গ্রেপ্তার হওয়া বর বাহারুল ইসলাম গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের নবির উদ্দিনের ছেলে। পেশায় ব্যবসায়ী। স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী জানিয়েছেন, কনে দেখতে সুন্দর হওয়ায় দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। যদিও তিনি একাধিকবার বারণ করেছিলেন, কিন্তু কনের পরিবার তা মানেনি।

শিক্ষক ও প্রশাসনের প্রতিক্রিয়া

নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ইতি পড়াশোনায় যেমন ভালো, খেলাধুলাতেও সমান পারদর্শী। অথচ পরিবার তাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল। বাল্যবিয়ে বন্ধ করায় তিনি খুশি। বিষয়টি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে আলোচনা করা হবে, যাতে তারা সচেতন হয় এবং প্রতিবাদী হতে পারে।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরকে হাতেনাতে ধরা হয়। বাল্যবিয়ের সবচেয়ে বড় ঝুঁকি হলো অল্প বয়সে মা হওয়া। এতে জরায়ু ছিঁড়ে যাওয়া, ক্যানসারের আশঙ্কাসহ নানা জটিলতা তৈরি হয়। পরিবারগুলো না জেনে মেয়েদের ভয়াবহ ঝুঁকিতে ফেলে দিচ্ছে।”

তিনি আরও জানান, বাল্যবিয়ে প্রতিরোধে বিদ্যালয়গুলোতে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে। কিশোরীরা যদি নিজের বাল্যবিয়ে প্রতিরোধ করতে পারে, তাহলে তাদের পুরস্কৃতও করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং...

এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে মোবাইল অ্যাপের ভবিষ্যৎ

বিশ্বজুড়ে স্মার্টফোনভিত্তিক অ্যাপ বাজারে দ্রুত পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

চেয়ারে বসে নামাজ কখন জায়েজ

নামাজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। শারীরিক অসুস্থতা বা অক্ষমতার...

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি...

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বিতরণে বিলম্ব

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ...

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ...

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয়...
spot_img

আরও পড়ুন

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 'জুলাই সনদ' জাতীয় গণভোটকে কেন্দ্র করে চাঁদপুর জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার...

এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে মোবাইল অ্যাপের ভবিষ্যৎ

বিশ্বজুড়ে স্মার্টফোনভিত্তিক অ্যাপ বাজারে দ্রুত পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। বিশেষ করে ২০২৪ সালের পর জেনারেটিভ এআই প্রযুক্তিকে ঘিরে অ্যাপ নির্মাতাদের বিনিয়োগ ও আগ্রহ...

চেয়ারে বসে নামাজ কখন জায়েজ

নামাজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। শারীরিক অসুস্থতা বা অক্ষমতার কারণে কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারেন, তাহলে শরিয়ত তাকে বিকল্প পদ্ধতিতে নামাজ...

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও অস্বস্তির সৃষ্টি হয়। আবার কারও কারও ক্ষেত্রে এই দাঁত তুলে ফেলাই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়।...
spot_img