Sunday, March 15, 2026
22.7 C
Dhaka

দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, অতীতকে সম্মান করি—রাজ চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী দীর্ঘ প্রায় এক দশক পর আবারও এক মঞ্চে হাজির হলেন। সোমবার অনুষ্ঠিত হয় তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই ছবিটি বহু বছর আগেই নির্মিত হলেও অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। অনুষ্ঠানে দেব ও শুভশ্রী দুজনেই ছিলেন উচ্ছ্বসিত মেজাজে, একে-অপরের সঙ্গে মজার খুনসুটিতে মাতেন এবং ভক্তদের নানা প্রশ্নের জবাবও দেন।

তবে অনুষ্ঠানে ছিলেন না শুভশ্রীর স্বামী, নির্মাতা ও রাজনীতিক রাজ চক্রবর্তী। বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চেয়েছেন, কেন রাজ এই মঞ্চে অনুপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাজ জানান, “অনুষ্ঠানে আমি থাকতে পারিনি কারণ আমার অনেক মিটিং ছিল। এছাড়া আমি তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই। আমি তৃতীয় পক্ষ। এটা আমার বিয়ে নয় যে আমাকে সেখানে থাকতে হবে। যাঁরা ছবির সঙ্গে জড়িত ছিলেন, তাঁরাই উপস্থিত ছিলেন।”

দেব ও শুভশ্রীর একসঙ্গে মঞ্চে থাকা প্রসঙ্গে রাজ বলেন, “অনেক দিন পরে একটি জুটি ফিরছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কোনো ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, এটা একটি শিল্পগত পুনর্মিলন। পুরনো বন্ধুত্ব তাদের মাথায় ছিল কিনা আমি জানি না, তবে এতদিন পরে তারা একটি সিনেমার প্রমোশনে এসেছে, সেটাই মুখ্য।”

সাবেক সম্পর্ক নিয়ে আলোচনার জবাবে রাজ বলেন, “দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী এখন আমার স্ত্রী। প্রত্যেক মানুষের অতীত থাকে। আপনারও আছে। সেই অতীত নিয়ে কথা বললে কি আপনাকে ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়, কারণ এতে অনেক স্মৃতি থাকে, অনেক ইতিবাচক দিকও থাকে। সেই অতীতই তো সোমবারের অনুষ্ঠানকে এত সুন্দর ও সফল করে তুলেছে। আমি অতীতকে সম্মান করি, ঈর্ষা করি না।

spot_img

আরও পড়ুন

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায়...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ...
spot_img

আরও পড়ুন

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের অন্যতম প্রধান প্রকাশ হলো জাকাত। ইসলামের পাঁচটি স্তম্ভের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায় না। ফলে অনেক ক্ষেত্রেই রোগটি দেরিতে ধরা পড়ে। চিকিৎসকদের মতে, নিয়মিত পরীক্ষা এবং জীবনযাত্রায় কিছু...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে জ্বালা, শুষ্কতা বা ভারী ভাব দেখা দেয়। অনেক সময় মনে হয় যেন চোখে বালুকণা লেগে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না।...
spot_img