Tuesday, September 22, 2026
30 C
Dhaka

ধর্ষণের অভিযোগে ফৌজদারি আদালতের মুখোমুখি হতে পারেন পিএসজির হাকিমি

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগে ফৌজদারি আদালতে বিচারের সুপারিশ করেছে ফ্রান্সের প্রসিকিউটররা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের উপশহর বোলোন-বিয়ানকুরে এই ঘটনার অভিযোগ ওঠে। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন ২৬ বছর বয়সী এই মরক্কো আন্তর্জাতিক।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে নান্তের প্রসিকিউটর অফিস জানিয়েছে, “বিচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তদন্তকারী বিচারক।” অভিযোগ অনুযায়ী, ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে হাকিমি এক নারীকে নিজের বাড়িতে ডেকে নেন এবং সেখানেই তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করেন। ঘটনার সময় হাকিমির স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন না।

অভিযোগকারী নারী পুলিশকে জানান, তিনি পরে এক বন্ধুর সহায়তায় বাড়ি থেকে বের হন। তবে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি তিনি। এরপরও প্রসিকিউটররা নিজেরা মামলাটি গঠন করেন।

হাকিমির আইনজীবী ফানি কোলিন এই সুপারিশকে ‘অযৌক্তিক ও অস্পষ্ট’ বলে দাবি করে বলেন, “আমার মক্কেল শুরু থেকেই শান্ত ও সহযোগিতাপূর্ণ রয়েছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে লড়ব। এটি একটি অর্থনৈতিক চাঁদাবাজির চেষ্টার ফাঁদ ছাড়া কিছু নয়।”

অন্যদিকে, অভিযোগকারী নারীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দো বলেন, “এটি ভুয়া মামলা বা প্রতারণা নয়। ভুক্তভোগী এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন। ধর্ষণের মতো গুরুতর অভিযোগে সাহস করে এগিয়ে আসা নারীদের সম্মান ও সুরক্ষা দিতে হবে।”

হাকিমি পিএসজিতে যোগ দেওয়ার আগে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানে। কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে উঠে আসার পেছনেও তাঁর বড় অবদান ছিল।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img